এইচএসসি পরীক্ষার প্রস্তুতি ২০১৭

বাংলা ২য় পত্র

 ৫ নম্বর প্রশ্ন
প্রিয় পরীক্ষার্থী, বাংলা ২য় পত্র বিষয় থেকে বাক্যের রূপান্তর দেওয়া হলো।

প্রশ্ন: নিচের বাক্যগুলোকে নির্দেশ অনুসারে রূপান্তর করো।
প্রশ্ন-২৬
১. আমার এমন কিছু নেই, যা তোমাকে দিতে পারি। (সরল)
২. দৃশ্যটি বড়ই সুন্দর। (বিস্ময়সূচক)
৩. দয়া করে সব খুলে বলুন। (যৌগিক)
৪. আমরা সম্পূর্ণ নির্দোষ। (নেতিবাচক)
৫. শহিদের মৃত্যু নেই। (অস্তিবাচক)
৬. সে কথাই বর্ষা ভাবে। (নেতিবাচক)
৭. দেশের সেবা করবে। (নির্দেশাত্মক)
৮. তোমার দীর্ঘ জীবন কামনা করছি। (প্রার্থনাসূচক)
উত্তর:
১. তোমাকে দেওয়ার মতো আমার কিছু নেই।
২. দৃশ্যটি কী সুন্দর!
৩. দয়া করুন এবং সব খুলে বলুন।
৪. আমরা আদৌ দোষী নই
৫. শহিদেরা অমর।
৬. সে কথাই বর্ষা না ভেবে পারে না
৭. দেশের সেবা করা কর্তব্য।
৮. তুমি দীর্ঘজীবী হও।
প্রশ্ন-২৭
১. শৈশবে তাঁর বাবা মারা যান। (প্রশ্নবাচক)
২. তাদের গ্রামে ফিরে আসা চলে না। (প্রশ্নবাচক)
৩. সত্ ব্যক্তি বলে সবাই তাঁকে শ্রদ্ধা করে। (যৌগিক)
৪. ‘তুমি অধম তাই বলে আমি উত্তম হব না কেন? (সরল)
৫. ধনের ধর্মই অসাম্য। (যৌগিক)
৬. মানুষটা পুরো রাত খেতে পাবে না। (প্রশ্নবাচক)
৭. এতে দোষ কী? (নেতিবাচক)
৮. কেউ বলে দিচ্ছে না। (অস্তিবাচক)
উত্তর:
১. শৈশবে কি তাঁর বাবা মারা যান?
২. তাদের গ্রামে ফিরে আসা চলে কী?
৩. তিনি সত্ ব্যক্তি, এ জন্য সবাই তাঁকে শ্রদ্ধা করে।
৪. তুমি অধম বলে আমি উত্তম হব না কেন?
৫. ধনের ধর্ম যা, তা অসাম্য।
৬. মানুষটা পুরো রাত খেতে পাবে কি?
৭. এতে দোষ নেই।
৮. সবাই নীরব থাকছে।

প্রশ্ন: নেতিবাচক বাক্যকে অস্তিবাচকে রূপান্তর করো।
প্রশ্ন-২৮
১. সন্দেহ থাকে না যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
২. সে একটু বিস্মিত না হয়ে পারে না।
৩. গাছটি উপড়ানোর জন্য কারও হাত এগিয়ে আসে না।
৪. হয়তো তার যাত্রা শেষ হয় নাই।
৫. হিন্দু রীতিনীতি এদের তেমন ভালো জানা নেই।
উত্তর:
১. এটা নিঃসন্দেহ যে তুলসীগাছটির যত্ন নিচ্ছে কেউ।
২. সে একটু বিস্মিতই হয়।
৩. গাছটি উপড়ানোর ব্যাপারে সবাই নীরব রইল।
৪. তার যাত্রা হয়তো এখনো বাকি আছে।
৫. হিন্দু রীতিনীতি এদের অনেকটাই অজানা।
প্রশ্ন-২৯
১. আপনি আমাকে বিশ্বাস করছেন না।
২. এসব কথা সে মুখে আনিতে পারিত না।
৩. আমরা বাধা দিতে পারলাম না।
৪. অনেক দিন তোমার দেখা নেই।
৫. তাতে সমাজজীবন চলে না।
উত্তর:
১. আপনি আমাকে অবিশ্বাস করছেন।
২. এসব কথা মুখে আনা তার পক্ষে অসম্ভব ছিল।
৩. আমরা বাধা দিতে ব্যর্থ হলাম
৪. অনেক দিন তুমি অদৃশ্য।
৫. তাতে সমাজজীবন অচল হয়ে পড়ে।

প্রশ্ন: অস্তিবাচক বাক্যকে নেতিবাচক ও নেতিবাচক বাক্যকে অস্তিবাচকে রূপান্তর করো।
প্রশ্ন-৩০
১. সপ্তাহে এক দিন তাকে থানায় হাজিরা দিতে হয়।
২. সে কিছুতেই সন্তুষ্ট নয়।
৩. আমি অন্য ঘরে যাব না।
৪. খুব সময়মতো এসে পড়েছি।
৫. একে আমি মরতে দেব না।
৬. আদরের দেমাক করিস না।
৭. আরও দুবার ফোন করেছি।
উত্তর:
১. সপ্তাহে এক দিন তাকে থানায় হাজিরা না দিলে চলে না।
২. সে সবকিছুতেই অসন্তুষ্ট।
৩. আমি এই ঘরে থাকব।
৪. একেবারে অসময়ে এসে পড়িনি।
৫. একে আমি বাঁচিয়ে রাখব।
৬. আদরের দেমাক করা থেকে বিরত হও।
৭. দুবারের কম ফোন করিনি।
 বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সহকারী অধ্যাপক
সরকারি বিজ্ঞান কলেজ, ঢাকা