বহুনির্বাচনি প্রশ্নোত্তর
প্রিয় শিক্ষার্থী, বাংলা ২য় পত্র থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তরের নমুনা দেওয়া হলো।
ধাতু
১. ক্রিয়াপদের মূল অংশকে কী বলা হয়?
ক. যতি খ. ধাতু গ. উক্তি ঘ. প্রত্যয়
২. ধাতু কয় প্রকার?
ক. দুই প্রকার খ. তিন প্রকার
গ. চার প্রকার ঘ. পাঁচ প্রকার
৩. মৌলিক ধাতুর অপর নাম কী?
ক. প্রকৃত ধাতু খ. মূল ধাতু
গ. স্বয়ংসিদ্ধ ধাতু ঘ. অসিদ্ধ ধাতু
৪. বিশেষ্য, বিশেষণ বা ধ্বন্যাত্মক অব্যয়ের সঙ্গে কর্, দে, হ, পা ইত্যাদি মৌলিক ধাতু মিলিত হয়ে যে নতুন ধাতু গঠিত হয়, তাকে কী বলে?
ক. প্রযোজক ধাতু খ. নামধাতু
গ. কর্মবাচ্যের ধাতু ঘ. সংযোগমূলক ধাতু
৫. সংস্কৃত ধাতুযোগে গঠিত শব্দ কোনটি?
ক. আঁঁকা খ. জমাট গ. কর্তব্য ঘ. দেখা
৬. কোনটি প্রযোজক ধাতু?
ক. পড়্ খ. টান্ গ. জম্ ঘ. হস্
৭. কোনটি বিদেশাগত ধাতু?
ক. হস্ খ. দৃশ্ গ. বিগড়্ ঘ. হার্
৮. কোনটি সংস্কৃত ধাতু?
ক. কর খ. অঙ্ক্ গ. হাস্ ঘ. খাট্
৯. বিশেষ্য, বিশেষণ ও অনুকার অব্যয়ের পরে আ-প্রত্যয়যোগে গঠিত ধাতুকে কী বলে?
ক. বাংলা ধাতু খ. সাধিত ধাতু
গ. প্রযোজক ধাতু ঘ. নামধাতু
১০. কোন বাক্যটি প্রযোজক ধাতুর উদাহরণ?
ক. ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা
খ. অন্ধকার বেশ জমাট বেঁধেছে
গ. তোমার হাসিটি খুব সুন্দর
ঘ. শিক্ষক ছাত্রদের পড়াচ্ছেন
১১. যৌগিক ধাতুর আরেক নাম কী?
ক. সংস্কৃত ধাতু খ. কর্মবাচ্যের ধাতু
গ. সংযোগমূলক ধাতু ঘ. ণিজন্ত ধাতু
১২. কোনটি বিদেশি ধাতু?
ক. কর্ খ. দেখ্ গ. খাট্ ঘ. হার্
১৩. ‘অকারণ হাস্যপরিহাস ত্যাগ কর’—এখানে ‘হাস্য’ শব্দটি কোন ধাতুযোগে গঠিত?
ক. সংস্কৃত খ. সাধিত
গ. প্রযোজক ঘ. কর্মবাচ্যের
১৪. ‘ছাত্রদের কর্তব্য লেখাপড়া করা’—এই বাক্যে ‘কর্তব্য’ শব্দটি কোন ধাতুযোগে গঠিত?
ক. প্রযোজক ধাতু খ. কর্মবাচ্যের ধাতু
গ. সাধিত ধাতু ঘ. সংস্কৃত ধাতু
১৫. ক্রিয়ামূল বা ধাতুর পূর্বে কোন চিহ্ন বসে?
ক. = খ. ! গ. ঘ.
১৬. যে ধতুকে বিশ্লেষণ করা যায় না তাকে কী বলে?
ক. মৌলিক ধাতু খ. সাধিত ধাতু
গ. যৌগিক ধাতু
ঘ. প্রযোজক ধাতু
১৭. মৌলিক বা সিদ্ধ বা স্বয়ংসিদ্ধ ধাতুকে কয়ভাগে ভাগ করা যায়?
ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ
১৮. কোন ধরনের ধাতুর সঙ্গে প্রত্যয়যোগে ক্রিয়াবাচক বিশেষ্য বা বিশেষণ পদ গঠিত হয়?
ক. প্রযোজক খ. ধ্বন্যাত্মক
গ. সংস্কৃতমূল ঘ. যৌগিক
১৯. খাঁটি বাংলা ধাতু কোনটি?
ক. ডর্ খ. ফির্
গ. ঠেল্ ঘ. আঁকা
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
সঠিক উত্তরটি মিলিয়ে নাও
বাংলা ২য় পত্র
ধাতু
১. খ ২. খ ৩. গ ৪. ঘ ৫. গ ৬. ক ৭. গ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. গ ১৩. ক ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯.
শিক্ষক
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা