পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থী, তোমাদের জন্য বাংলা ২য় পত্র থেকে পদ প্রকরণ নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করব।জেনে রাখএকই পদ কখনো নাম বিশেষণ, কখনো ক্রিয়া বিশেষণ রূপে ব্যবহূত হতে পারে। যেমন: নাম বিশেষণ: ভালো ছাত্র পাস করবেই।ক্রিয়া বিশেষণ: সে ভালো খেলেছে।একই পদ বিশেষ্য ও বিশেষণ রূপে ব্যবহূত হতে পারে। যেমন: বিশেষণ: ভালো বাড়ি পাওয়া কঠিন।বিশেষ্য: আমি তোমার ভালো চাই।বিশেষণ: মন্দ কথা বলতে নেই।বিশেষ্য: এখানে কী মন্দটা তুমি দেখলে? বিশেষণের তারতম্য কোনো ব্যক্তি বা বস্তুর সঙ্গে অপর ব্যক্তি বা বস্তুর বিশেষ গুণ, অবস্থা ইত্যাদি তুলনা করা যায়। এভাবে তুলনায় ভালো-মন্দ, কমবেশি বা উৎকর্ষ বোঝানো হয়ে থাকে। এ ধরনের তুলনা করাকে বিশেষণের তারতম্য বলে। বিশেষণের তারতম্য প্রকাশের জন্য বাংলা ও সংস্কৃতি দুটি রীতি আছে।বাংলা রীতি (ক) দুইয়ের মধ্যে তুলনায় যার সঙ্গে তুলনা করা হয় তার পরে ‘অপেক্ষা’, ‘চেয়ে’ প্রভৃতি অনুসর্গ যুক্ত হয়। যেমন: চাটগাঁর চেয়ে ঢাকা বড় শহর, রুপা অপেক্ষা সোনা দামি ইত্যাদি।(খ) বহুর মধ্যে তুলনায় একটির উৎকর্ষ বা অপকর্ষ জানতে হলে ‘সর্বাপেক্ষা’, ‘সবচেয়ে’, ‘সকলের চেয়ে’ ইত্যাদি পদ বা বাক্যাংশ ব্যবহূত হয়। যেমন: এ ছাত্রটি সবচেয়ে ভালো, সে সকলের চেয়ে ভালো লেখে ইত্যাদি।সংস্কৃত রীতি (ক) দুইয়ের মাঝে তুলনায় বিশেষণ শব্দের শেষে ‘তর’ প্রত্যয় এবং দুইয়ের বেশির মাঝে তুলনায় ‘তম’ প্রত্যয় যুক্ত হয়। যেমন: বাষ অপেক্ষা হাতি বৃহত্তর। গাঁয়ে তিনিই বিজ্ঞতম। কয়েকটি দৃষ্টান্ত: মূল বিশেষণের শব্দ তর-যোগে তম-যোগে ক্ষুদ্র ক্ষুদ্রতর ক্ষুদ্রতম দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতম মহৎ মহত্তর মহত্তম বৃহৎ বৃহত্তর বৃহত্তম প্রশস্ত প্রশস্ততর প্রশস্ততম (খ) তারতম্য বোঝাতে সংস্কৃত ঈয়স (দুইয়ের মধ্যে) ও ইষ্ঠ (বহুর মধ্যে) প্রত্যয় ব্যবহূত হয়। যেমন: মূল বিশেষণের শব্দ ঈয়স-যোগে ইষ্ঠ-যোগে গুরু গরীয়স>গরীয়ান গরিষ্ঠ বৃদ্ধ বর্ষীয়স>বর্ষীয়ান জ্যেষ্ঠ বলবৎ বলীয়স>বলীয়ান বলিষ্ঠ # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল