প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৬১

বাংলা

ক্রিয়াপদের চলিত রূপ
প্রিয় পরীক্ষার্থী, প্রশ্নকাঠামো অনুসারে বাংলা বিষয়ের ১২ নং প্রশ্নটি হলো ‘বাক্যগুলোর ক্রিয়াপদের চলিত রূপ’ অথবা ‘এক কথায় প্রকাশ’ লেখার ওপর। আজ পাঠ্যবই থেকে নির্বাচিত ক্রিয়াপদের চলিত রূপ দেওয়া হলো।
৯৫. জল্লাদ ওদের ধরিতে আসার আগেই অচেনা মানুষ তাহার পুটলিকে হুকুম দেয়।
উত্তর: জল্লাদ ওদের ধরতে আসার আগেই অচেনা মানুষ তাহার পুঁটলিকে হুকুম দেয়।
৯৬. একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বাঁধিয়া ফেলিল।
উত্তর: একগোছা সুতা গিয়ে জল্লাদকে আষ্টেপৃষ্ঠে বেঁধে ফেলল।
৯৭. নাঃ, একটু জল না পাইলে আর চলিতেছে না।
উত্তর: নাঃ, একটু জল না পেলে আর চলছে না।
৯৮. সেই সকাল থেকে হাঁটিয়া আসিতেছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি।
উত্তর: সেই সকাল থেকে হেঁটে আসছি। এখনো প্রায় এক ঘণ্টার পথ বাকি।
৯৯. তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠিল।
উত্তর: তেষ্টায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।
১০০. বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তাড়াইয়া আসিবে।
উত্তর: বেশি চ্যাঁচাতে গেলে হয়তো লাঠি নিয়ে তেড়ে আসবে।
১০১. চাল কিনিতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
উত্তর: চাল কিনতে গিয়ে কি চালতার খোঁজ করেন?
১০২. লোকের সঙ্গে কথা বলিতে গেলে একটু বিবেচনা করিয়া বলিতে হয়।
উত্তর: লোকের সঙ্গে কথা বলতে গেলে একটু বিবেচনা করে বলতে হয়।
১০৩. কেবলই সাত-পাঁচ করিতে লাগিয়াছেন।
উত্তর: কেবলই সাত-পাঁচ করতে লেগেছেন।
১০৪. ও যদি পাঁচটা জল বলিয়া থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলিয়া দেব।
উত্তর: ও যদি পাঁচটা জল বলে থাকে তো আমি এক্ষুনি পঁচিশটা বলে দেব।
১০৫. এ রকম জানিবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
উত্তর: এ রকম জানবার আকাঙ্ক্ষা কজনের আছে, বলুন তো?
১০৬. আসছে, ব্যস্ত হইবেন না।
উত্তর: আসছে, ব্যস্ত হবেন না।
১০৭. হোক দরকারি, আমি জানিতে চাহি নে।
উত্তর: হোক দরকারি আমি জানতে চাই নে।
# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মো. মাহবুবুর রহমান, সহকারী শিক্ষক