প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৮০

বাংলা

এমন বৈচিত্রময় দেশ খুব কমই আছে ষ ছবি: সুপ্রিয় চাকমা
এমন বৈচিত্রময় দেশ খুব কমই আছে ষ ছবি: সুপ্রিয় চাকমা

বিপরীত শব্দ লেখো
প্রিয় পরীক্ষার্থী, বাংলা বিষয়ে ১৩ নং প্রশ্ন থাকবে বিপরীত শব্দ লেখো। নিচে বাক্যগুলোর দাগ দেওয়া শব্দের বিপরীত শব্দ দেওয়া হলো।
সেট-১
ক) এত বৈচিত্র্য খুব কম দেশেই আছে।
খ) সবাই আমরা পরস্পরের বন্ধু।
গ) সবাই আমাদের আপনজন।
ঘ) বাংলাদেশ যেন একটি বড় বাগান।
ঙ) দেশকে যতটা পারা যায় কাছে থেকে দেখতে হবে।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
কম বেশি
বন্ধু শত্রু
আপন পর
বড় ছোট
কাছে দূরে

সেট-২
ক) আমাদের সৌভাগ্য যে আমরা বাংলাদেশে জন্মেছি।
খ) আমরা বাংলাদেশের বাঙালি।
গ) এ দেশে জন্মে সার্থক হয়েছে আমাদের জীবন।
ঘ) বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ বাঙালি।
ঙ) একই দেশ, অথচ কত বৈচিত্র্য।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সৌভাগ্য দুর্ভাগ্য
বাঙালি অবাঙালি
সার্থক ব্যর্থ
সংখ্যাগরিষ্ঠ সংখ্যালঘিষ্ঠ
দেশ বিদেশ
সেট-৩
ক) বাংলাদেশে বাঘ এখন অবলুপ্ত প্রাণী।
খ) রাজা প্রতাপাদিত্য গন্ডার শিকারে দক্ষ ছিলেন।
গ) শকুন মানুষের উপকার করে।
ঘ) পৃথিবীতে কোনো প্রাণীই অপ্রয়োজনীয় নয়।
ঙ) স্বাস্থ্য জীবনের অমূল্য সম্পদ।
উত্তর: মূল্য
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
এখন তখন
দক্ষ অদক্ষ
উপকার অপকার
অপ্রয়োজনীয় প্রয়োজনীয়
অমূল্য মূল্য

সেট-৪
ক) থাকব নাকো বদ্ধ ঘরে।
খ) কিসের আশায় করছে তারা বরণ-মরণ যন্ত্রণাকে।
গ) জীবের জীবন আছে।
ঘ) বদ্ধ ঘরে আলো ঢুকতে পারবে না।
ঙ) তরুণেরা আকাশ ফুঁড়ে উঠতে চায়।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বদ্ধ খোলা
আশা নিরাশা
জীবন মরণ
আলো অন্ধকার
আকাশ পাতাল

সেট-৫
ক) মানুষ তখন একটু একটু করে সভ্য হচ্ছে।
খ) দিন আসে, দিন যায়।
গ) হাতির এমন ভাব, যেন সে-ই বনের রাজা।
ঘ) বনের কারও মনে শান্তি নেই।
ঙ) শিয়াল বুদ্ধিমান প্রাণী।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সভ্য অসভ্য
দিন রাত
রাজা প্রজা
শান্তি অশান্তি
বুদ্ধিমান বোকা
সেট-৬
ক) হাতিটা ছিল বেশ দুর্বিনীত।
খ) শিয়ালের কথায় সবাই প্রতিধ্বনি করল।
গ) বনের কারও মনে শান্তি ছিল না।
ঘ) হাতিকে সবাই ভয় করে।
ঙ) বাংলাদেশ স্বাধীন দেশ।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
দুর্বিনীত বিনীত
প্রতিধ্বনি ধ্বনি
শান্তি অশান্তি
ভয় নির্ভয়
স্বাধীন পরাধীন

সেট-৭
ক) হাতির অহংকার ছিল।
খ) পল্লির সেই সুরে ভরে যায় মন।
গ) পাখি দিনভর ডাকে।
ঘ) দুরন্ত এক কিশোর।
ঙ) সেখানে তার জীবন চলছিল ভালো।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অহংকার নিরহংকার
পল্লি শহর
দিনভর রাতভর
দুরন্ত শান্ত
জীবন মরণ

সেট-৮
ক) অসীম সাহসী মুক্তিযোদ্ধা নান্নু মিয়া।
খ) অনেক রক্তের বিনিময়ে দেশ স্বাধীনতা পেয়েছে।
গ) নূর মোহাম্মদের ছিল হালকা মেশিনগান।
ঘ) তিনি সুনাম অর্জন করেছেন।
ঙ) রুহুল আমিন ছিলেন বীর মুক্তিযোদ্ধা।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অসীম সসীম
স্বাধীনতা পরাধীনতা
হালকা ভারী
সুনাম দুর্নাম
বীর কাপুরুষ
সেট-৯
ক) তার জয় হয়েছে।
খ) যে বই জ্বালে ভিন্ন আলো।
গ) সে শুভ চিন্তাভাবনার কথা বলে।
ঘ) বই মানুষের মনকে সুন্দর করে।
ঙ) সে সরকারি চাকরি করে।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
জয় পরাজয়
আলো অন্ধকার
শুভ অশুভ
সুন্দর অসুন্দর
সরকারি বেসরকারি

সেট-১০
ক) সে খুব ভালো।
খ) মাটির পাত্র শুকাতে রোদ লাগে।
গ) মাটির নিচে শহর রয়েছে।
ঘ) ওই নদীতে জোয়ার আছে।
ঙ) একলা আপন মনে বসে আছে।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
ভালো মন্দ
রোদ বৃষ্টি
নিচে ওপরে
জোয়ার ভাটা
আপন পর

সেট-১১
ক) নদীর ধারের ছবিটি চেনা।
উত্তর: অচেনা
খ) তার কাজের শেষ নেই।
গ) রাখাল বাঁশি বাজিয়ে সুখ পায়।
ঘ) প্রহরীরা খুব নির্দয়।
ঙ) রাজপুত্রের মনে অনেক মায়া।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
চেনা অচেনা
শেষ শুরু
সুখ দুঃখ
নির্দয় সদয়
মায়া কঠোরতা

সেট-১২
ক) সে কষ্টে কান্না করতে লাগল।
খ) খাবারটা খুব স্বাদ।
গ) রাজপুত্রের মনে অনেক কষ্ট।
ঘ) সে খুব সুখী।
ঙ) রাজপুত্র তার বন্ধুকে খুঁজতে লাগল।
উত্তর: রাজকন্যা
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
কান্না হাসি
স্বাদ বিস্বাদ
কষ্ট সুখ
সুখী দুঃখী
বন্ধু শত্রু

সেট-১৩
ক) নকল রানির সে কী দম্ভ।
খ) নকল রানির সে কী দম্ভ।
গ) নকল রানি কাঁকনমালার অনেক দম্ভ।
ঘ) সন্ধ্যা হয়ে এল।
ঙ) লোকটি খুব ভালো।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
নকল আসল
রানি দাসি
দম্ভ বিনয়
সন্ধ্যা সকাল
ভালো মন্দ
সেট-১৪
ক) গাছটি বেশ বড়।
খ) সে খুব খুশি হয়েছে।
গ) গাছের নরম পাতা ছেঁড়ো না।
ঘ) সাদা কাশফুল দুলে ওঠে।
ঙ) জলপ্রপাত দেখার সৌভাগ্য হয়েছিল।

উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
বড় ছোট
খুশি দুঃখিত
নরম শক্ত
সাদা কালো
সৌভাগ্য দুর্ভাগ্য

সেট-১৫
ক) রেললাইনটি সোজা।
খ) জল নিচে পড়ছে।
গ) কত অসম্ভব ব্যাপারই যে ঘটে।
ঘ) একটু একটু শীতল বাতাস বইছে।
ঙ) ছেলেটি দুরন্ত নয়।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সোজা বাঁকা
নিচে ওপরে
অসম্ভব সম্ভব
শীত উষ্ণ
দুরন্ত শান্ত

সেট-১৬
ক) সে বাবাকে প্রশ্ন করল।
খ) ছেলের কথা শুনে মা হাসেন।
গ) তিনি অস্থায়ীভাবে চাকরি করেন।
ঘ) গাছের প্রাণ আছে—এটা সত্য।
ঙ) উদ্ভিদ ও প্রাণীর মধ্যে মিল আছে।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
প্রশ্ন উত্তর
হাসেন কাঁদেন
অস্থায়ীভাবে স্থায়ীভাবে
সত্য মিথ্যা
মিল অমিল

সেট-১৭
ক) যে সফলতা অর্জন করেছে।
খ) সে একজন সফল বিজ্ঞানী।
গ) এ উত্তরটা সঠিক।
ঘ) সরল সঠিক পুণ্য পন্থা।
ঙ) ঘুমন্ত মানুষের ওপর আক্রমণ করেছে।
উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
সফলতা ব্যর্থতা
সফল বিফল
সঠিক ভুল
পুণ্য পাপ
ঘুমন্ত জাগ্রত।

সেট-১৮
ক) লোকটি পরিচিত।
খ) তাদের পরাজয় অবধারিত।
গ) নতুন করে কাজ শুরু করো।
ঘ) বাঙালিরা ছিল নিরস্ত্র।
ঙ) লোকটি লোভী।

উত্তর:
বাক্যে প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
পরিচিত অপরিচিত
পরাজয় জয়
নতুন পুরোনো
নিরস্ত্র সশস্ত্র
লোভী নির্লোভী। (শেষ)
শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকা