প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা: বিশেষ প্রস্তুতি ৫৫

বাংলা

ফরম পূরণকরণ
প্রিয় শিক্ষার্থী, বাংলা বিষয়ের ১৩ নম্বর প্রশ্নটি থাকবে ‘ফরম পূরণকরণ’। নিচে দুটি ফরম পূরণের নমুনা দেওয়া হলো।

# মনে করো, তোমার নাম সুফিয়া খাতুন। তুমি ঢাকা আদর্শ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্রী। তুমি স্কুলের পাঠাগারের একজন সদস্য হতে ইচ্ছুক। সদস্য হওয়ার জন্য নিচের আবেদন ফরমটি পূরণ করো।

ঢাকা আদর্শ বিদ্যালয়
পাঠাগার সদস্য ফরম

নাম :
পিতার নাম :
মাতার নাম :
শ্রেণি :
রোল নম্বর :
স্বাক্ষর

উত্তর:

ঢাকা আদর্শ বিদ্যালয়
পাঠাগার সদস্য ফরম

নাম : সুফিয়া খাতুন
পিতার নাম : রাইসুল আসাদ
মাতার নাম : রুমানা খাতুন
শ্রেণি : পঞ্চম
রোল নম্বর : ০১
সুফিয়া খাতুন
স্বাক্ষর

# মনে করো, তোমার নাম অনিমা চক্রবর্তী। তুমি ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়ে ভর্তি হতে চাও। এখন প্রয়োজনীয় তথ্য দ্বারা নিচের ফরমটি পূরণ করো।

ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র

শিক্ষার্থীর নাম :
পিতা/অভিভাবকের নাম :
মাতার নাম :
যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক :
জন্ম তারিখ :

স্বাক্ষর

উত্তর:

ঢাকা পাবলিক উচ্চবিদ্যালয়
ষষ্ঠ শ্রেণিতে ভর্তির আবেদনপত্র

শিক্ষার্থীর নাম : অনিমা চক্রবর্তী
পিতা/অভিভাবকের নাম : অধীর চক্রবর্তী
মাতার নাম : অনামিকা চক্রবর্তী
যে শ্রেণিতে ভর্তি হতে ইচ্ছুক : ষষ্ঠ শ্রেণি
জন্ম তারিখ : ১১.০৬.২০০৩

অনিমা চক্রবর্তী
স্বাক্ষর

# বাকি অংশ ছাপা হবে আগামীকাল
শিক্ষক
উইলস লিটল ফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা