পঞ্চম শ্রেণির শিক্ষার্থীদের পড়াশোনা

বিজ্ঞান | সংক্ষিপ্ত প্রশ্নোত্তর

ফাইল ছবি

অধ্যায় ৫

প্রশ্ন: শক্তির মূল উৎস কী?

উত্তর: শক্তির মূল উৎস সূর্য।

প্রশ্ন: তাপ সঞ্চালন কী?

উত্তর: উচ্চ তাপমাত্রার স্থান থেকে নিম্ন তাপমাত্রার স্থানে তাপের প্রবাহই হলো তাপ সঞ্চালন।

প্রশ্ন: আলো কীভাবে সঞ্চালিত হয়?

উত্তর: আলো বিকিরণ পদ্ধতিতে সঞ্চালিত হয়।

প্রশ্ন: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ কোন পদ্ধতিতে সঞ্চালিত হয়?

উত্তর: কঠিন পদার্থের মধ্য দিয়ে তাপ পরিবহন পদ্ধতিতে সঞ্চালিত হয়।

প্রশ্ন: পদার্থ কী?

উত্তর: যার ওজন আছে এবং জায়গা দখল করে তা-ই পদার্থ।

প্রশ্ন: পদার্থ কী দিয়ে গঠিত?

উত্তর: খালি চোখে দেখা যায় না এমন সূক্ষ্ম কণা দিয়ে পদার্থ গঠিত।

প্রশ্ন: পানির কয়টি অবস্থা?

উত্তর: পানির তিনটি অবস্থা। এ তিনটি অবস্থা হলো—

১. বরফ, ২. পানি ও ৩. জলীয় বাষ্প।

প্রশ্ন: পরমাণু কী?

উত্তর: পরমাণু হলো পদার্থের এমন সূক্ষ্ম কণা, যা খালি চোখে দেখা যায় না।

প্রশ্ন: অণু কাকে বলে?

উত্তর: দুই বা ততোধিক পরমাণু একত্রিত হয়ে অণু গঠিত হয়।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল