
অধ্যায় ৩
৩৭. সানজিদা ইসলাম চাকরি না পেয়ে কিসের ওপর প্রশিক্ষণ নেন ?
ক. মাছ চাষ খ. ফুল চাষ
গ. হাঁস–মুরগি পালন ঘ. পিঠা তৈরি
৩৮. আত্মকর্মসংস্থানের জন্য নিচের কোনটি কোনো সমস্যা নয় ?
ক. মূলধন খ. ব্যাংক লোন
গ. বয়স ঘ. সরকারি সহায়তা
৩৯. ব্যবসায় সফলভাবে পরিচালনার জন্য কোনটি পর্যাপ্ত হওয়া বাঞ্ছনীয়?
i. স্থায়ী মূলধন ii. চলতি মূলধন iii. ব্যাংক ঋণ
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪০. ব্যবসায়ে সাফল্যের অন্যতম শর্ত হচ্ছে—
i. অর্থায়ন করা ii. ঝঁুকি নিরূপণ করা
iii. ঝঁুকি মোকাবিলা করা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
অধ্যায় ৪
১. একমালিকানা ব্যবসায়ের উদ্যোক্তা কতজন থাকে ?
ক. ৩ জন খ. ২ জন
গ. ১ জন ঘ. ৪ জন
২. প্রাচীনতম ব্যবসায় হিসেবে একমালিকানা ব্যবসায় স্বীকৃত—
i. উন্নতদেশসমূহে ii. উন্নয়নশীল দেশসমূহে
iii অনুন্নত দেশসমূহে
নিচের কোনটি সঠিক ?
ক. i ও ii খ. ii ও iii
গ. i ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ৩: ৩৭. খ ৩৮. গ ৩৯. ক ৪০ .গ
অধ্যায় ৪: ১.গ ২.ঘ
মো. আলতাফ হোসেন, প্রভাষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আবদুর রউফ পাবলিক কলেজ, ঢাকা