এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা ১ম পত্র

অধ্যায় ৪

১০. সাধারণভাবে অংশীদারি ব্যবসায়ের অংশীদার হতে পারে—

i. গৃহিণী

ii. শিক্ষক

iii. পাগল ব্যক্তি

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii

গ. ii ও iii ঘ. i, ii ও iii

১১. ব্যবসায়ের লোকসান বহনের জন্য অংশীদারগণ কীভাবে দায়ী?

ক. মূলধন অনুপাতে

খ. সমহারে

গ. দক্ষতা অনুযায়ী

ঘ. চুক্তি অনুযায়ী

১২. সুবিধার বিনিময়ে কোন ধরনের অংশীদার তার সুনাম ব্যবহারের অনুমতি দেয়?

ক. কর্মী অংশীদার

খ. আপাতদৃষ্টিতে অংশীদার

গ. নামমাত্র অংশীদার

ঘ. সীমিত অংশীদার

১৩. অংশীদারি ব্যবসায় পরিচালনায় দিকনির্দেশক হিসেবে কাজ করে কোনটি?

ক. চুক্তিপত্র

খ. সদস্যদের যোগ্যতা

গ. পারস্পরিক বিশ্বাস

ঘ. সুসম্পর্ক

১৪. অংশীদারি ব্যবসায়ের নিবন্ধন করা কী?

ক. অলাভজনক

খ. লাভজনক

গ. ঐচ্ছিক

ঘ. বাধ্যতামূলক

১৫. বাংলাদেশে অংশীদারি ব্যবসায় কত সালের অংশীদারি আইন দ্বারা নিয়ন্ত্রিত?

ক. ১৯২৩ খ. ১৯৩২

গ. ১৯৯২ ঘ. ১৯৯৪

১৬. অংশীদারি ব্যবসায় প্রসঙ্গে কোন বক্তব্যটি সঠিক নয়?

ক. মূলধন বিনিয়োগ না করে কোনো ব্যক্তি একটি অংশীদারি ফার্মের অংশীদার হতে পারে

খ. অংশীদারি ফার্মের নিবন্ধন বাধ্যতামূলক নয়

গ. অংশীদারি ফার্মের দেনার জন্য প্রত্যেক অংশীদার ব্যক্তিগত ও সমষ্টিগতভাবে দায়ী থাকেন

ঘ. অংশীদারি চুক্তি অবশ্যই লিখিত হতে হবে

১৭. অংশীদারি ব্যবসায়ের ক্ষেত্রে কত ধারা অনুযায়ী আদালত কর্তৃক বিলোপসাধনের বিধান রয়েছে?

ক. ৪১ খ. ৪২

গ. ৪৩ ঘ. ৪৪

সঠিক উত্তর

অধ্যায় ৪: ১০. ক ১১. ঘ ১২. গ ১৩. ক ১৪. গ ১৫. খ ১৬. ঘ ১৭. ঘ

বাকি অংশ ছাপা হবে আগামীকাল