এইচএসসি পরীক্ষার প্রস্তুতি–২০২১

সমাজবিজ্ঞান ১ম পত্র | বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায় ১

১. Positive Philosophy কত খণ্ডে প্রকাশিত হয়?

ক. তিন খ. চার

গ. পাঁচ ঘ. ছয়

২. জীবদেহের সঙ্গে সমাজের তুলনা করেন কে?

ক. অগাস্ট ক্যোঁৎ খ. ম্যাক্স ওয়েবার

গ. হার্বার্ট স্পেনসার ঘ. কার্ল মার্ক্স

৩. সমাজবিজ্ঞানকে অনুষ্ঠান-প্রতিষ্ঠানের বিজ্ঞান বলেছেন কে?

ক. কার্ল মার্ক্স খ. এমিল ডুর্খেইম

গ. অগাস্ট ক্যোঁৎ ঘ. ম্যাক্স ওয়েবার

৪. সমাজবিজ্ঞানী ভিকোর মতে সমাজ বিকাশের প্রথম স্তর কোনটি?

ক. ধর্মকেন্দ্রিক যুগ খ. জাদুকরদের যুগ

গ. যোদ্ধাদের যুগ ঘ. দেবতাদের যুগ

৫. কার্ল মার্ক্সের গ্রন্থ কোনটি?

i. The Politics

ii. The Capital

iii. The German Ideology

কোনটি সঠিক?

ক. i ও ii খ. ii ও iii

গ. i ও iii ঘ. i, ii ও iii

৬. সমাজবিজ্ঞানের মূল আলোচ্য বিষয় কোনটি?

ক. সামাজিক পরিবর্তন

খ. সামাজিক গতিপ্রকৃতি

গ. সামাজিক সম্পর্ক

ঘ. সামাজিক উন্নয়ন

৭. ফ্রয়েডের মতে ইগো কী?

ক. বাস্তব প্রবৃত্তি খ. নৈতিক প্রবৃত্তি

গ. আদি প্রবৃত্তি ঘ. জৈবিক প্রবৃত্তি

৮. Utopia গ্রন্থটির লেখক কে?

ক. ম্যাকিয়াভেলি খ. প্লেটো

গ. ভিকো ঘ. টমাস মুর

৯. Socious শব্দের অর্থ কী?

ক. জ্ঞান খ. বিজ্ঞান

গ. সমাজ ঘ. সংঘ

১০. অগাস্ট ক্যোঁৎ কোন দেশের দার্শনিক?

ক. ব্রিটেন খ. আমেরিকা

গ. জার্মান ঘ. ফ্রান্স

১১. The Prince গ্রন্থটি কত সালে প্রকাশিত হয়?

ক. ১৫১৩ খ. ১৫২৩

গ. ১৫৩৩ ঘ. ১৫৪৩

১২. কোনটি সমাজবিজ্ঞানের উদ্ভবের পেছনে কাজ করেছিল?

ক. ভাষা আন্দোলন

খ. চিরস্থায়ী বন্দোবস্ত

গ. সমাজতান্ত্রিক বিপ্লব

ঘ. ফরাসি বিপ্লব

সঠিক উত্তর

অধ্যায় ১: ১. ঘ ২. গ ৩. খ ৪. ঘ ৫. খ ৬. গ ৭. ক ৮. ঘ ৯. গ ১০. ঘ ১১. ক ১২. গ