
অধ্যায় ২
৪৬. মূলধনের ওপর সুদ ধার্য করার যৌক্তিকতা হলো—
i. মূলধনের অনুপাত, মুনাফা বণ্টনের অনুপাতের সমান না বলে
ii. ব্যবসায়ে অর্জিত মুনাফার প্রকৃত পরিমাণ জানা
iii. মূলধনের সুদ, মুনাফা বণ্টনের একটি প্রক্রিয়া বলে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৭. উত্তোলনের সুদের জন্য স্থিতিশীল পদ্ধতিতে জাবেদা হবে—
i. অংশীদারদের চলতি হিসাব ডেবিট
ii. অংশীদারদের মূলধন হিসাব ডেবিট
iii. লাভ–লোকসান বণ্টন হিসাব ক্রেডিট
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৮. অংশীদারদের কমিশনের ক্ষেত্রে শর্তগুলো হলো—
i. অধিক মুনাফা হলে কমিশন প্রদান বাধ্যতামূলক
ii. পূর্ববর্তী নিট লাভের ওপর কমিশনে
iii.পরবর্তী নিট লাভের ওপর কমিশন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৪৯. সুদের হার উল্লেখ না থাকলে সুদ ধরা হয় না—
i. উত্তোলনের ওপর
ii. মূলধনের ওপর
iii. ঋণের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫০. চুক্তির অবর্তমানে অংশীদারি ব্যবসায়ে—
i. ৬% হারে ঋণের সুদ ধরা হয়
ii. সমানভাগে মুনাফা বণ্টিত হয়
iii. উত্তোলনের ওপর ৬% সুদ দিতে হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫১. চুক্তি ব্যতিরেকে সুদ ধরা হয়—
i. মূলধনের ওপর
ii. উত্তোলনের ওপর
iii. ঋণ মূলধনের ওপর
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
সঠিক উত্তর
অধ্যায় ২: ৪৬. ঘ ৪৭. খ ৪৮. গ ৪৯. ক ৫০. ক ৫১. গ
বাকি অংশ ছাপা হবে আগামীকাল