বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অংশ-১)সময়-২ ঘণ্টা, পূর্ণমান-১০০[দ্রষ্টব্য: ডান পাশে উল্লিখিত সংখ্যা প্রশ্নের পূর্ণমান জ্ঞাপক]১। সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। ১৪০=৪০১. বাংলাদেশের আইন অনুসারে জাতীয় নির্বাচনে ভোটদানের জন্য সর্বনিম্ন বয়সসীমা কত বছর?ক. ১৬ বছর খ. ১৮ বছর গ. ২০ বছর ঘ. ২৫ বছর২. কোন তারিখে পাকিস্তানি সৈন্যরা যৌথ বাহিনীর কাছে আত্মসমর্পণ করে?ক. ৭ মার্চ, ১৯৭১ খ. ২৬ মার্চ, ১৯৭১ গ. ১৬ ডিসেম্বর, ১৯৭১ ঘ. ২১ ফেব্রুয়ারি, ১৯৭১৩. পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের কারণ কী?ক. সৈন্যসংখ্যা কম থাকা খ. গোলাবারুদ কম থাকা গ. সেনাবাহিনীর অদক্ষতা ঘ. সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা৪. ‘বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবস’ পালন করা হয় কেন?ক. সকল শিশু মিলে র্যালি করার জন্য খ. শিশুদের এক দিন ছুটি ভোগের সুযোগদানের জন্য গ. শিশুশ্রম বন্ধ করার ব্যাপারে জনসচেতনতা সৃষ্টি জন্য ঘ. শিশুদের মধ্যে শিক্ষা গ্রহণের ব্যাপারে আগ্রহ সৃষ্টির জন্য৫. পরিবেশ দূষণের জন্য সবচেয়ে দায়ী হলো—ক. মানুষ খ. গবাদিপশু গ. হাঁস-মুরগি ঘ. পোকামাকড়৬. মানুষের প্রতি সাহায্য ও সহযোগিতার মনোভাব সৃষ্টিতে নিচের কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে?ক. সত্যবাদিতা খ. শৃঙ্খলাবোধ গ. সময়ানুবর্তিতা ঘ. সামাজিক মূল্যবোধ৭. মানচিত্রে দিক নির্দেশ করার জন্য নিচের চিত্রে তীর চিহ্ন কোন দিক নির্দেশ করছে?ক. পূর্ব খ. পশ্চিম গ. উত্তর ঘ. দক্ষিণ৮. সরকারের স্বাস্থ্যকর্মী এসে তোমাদের বাড়ির নলকূপে লাল রং করে দিয়েছে। তথাপিও তোমাদের বাড়ির লোকজন ওই নলকূপের পানি পান করছে। তুমি তাদেরকে কী পরামর্শ দেবে?ক. পানি পান করতে নিষেধ করব খ. ইচ্ছেমতো পানি পান করতে বলব গ. অল্প পরিমাণ পানি পান করতে বলব ঘ. কেবল গবাদিপশুকে পানি পান করাতে বলব৯. তোমাদের বিদ্যালয়টি একটি মহাসড়কের পাশে অবস্থিত। বিদ্যালয় ছুটির পর তুমি এবং তোমার বন্ধুরা কীভাবে রাস্তা পার হবে?ক. একাকী দৌড়ে খ. সবাই একযোগে হেঁটে গ. সবাই একযোগে দৌড়ে ঘ. সবাই ডানে ও বাঁয়ে তাকিয়ে সাবধানে১০. তোমার বিদ্যালয়ে প্রবেশের রাস্তায় অনেক ছেঁড়া কাগজ ও আবর্জনা পড়ে রয়েছে এবং ছাত্রছাত্রীদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে, সে ক্ষেত্রে তুমি কী করবে?ক. আমি একাই ওই আবর্জনা পরিষ্কার করব খ. বড়দের সহায়তায় আবর্জনা পরিষ্কার করব গ. বিষয়টি আমার শ্রেণী শিক্ষককে জানাব ঘ. আমি অন্য রাস্তা দিয়ে বিদ্যালয়ে প্রবেশ করব১১. বিদ্যালয়ে যাওয়ার পথে তুমি দেখলে, বিদ্যালয়ের একটি চারাগাছ ছাগলে খাচ্ছে। তখন তুমি কী করবে?ক. ছাগলটিকে লাঠি দিয়ে আঘাত করব খ. ছাগলটি তাড়িয়ে দেব গ. বিষয়টি বন্ধুদের জানাব ঘ. বিষয়টি প্রধান শিক্ষককে জানাব১২. তুমি বাড়ির নিকটবর্তী মাঠে খেলতে যাওয়ার পথে দেখলে এলাকার লোকজন মিলে ভাঙা রাস্তা মেরামত করছে। এ ক্ষেত্রে তুমি কী করবে?ক. রাস্তা মেরামতের কাজ দেখব খ. অন্য রাস্তা দিয়ে খেলতে যাব গ. রাস্তা মেরামতের কাজে সাহায্য করব ঘ. মেরামতে অন্যকে সাহায্য করতে বলব১৩. তোমাদের ক্লাসের দুই সহপাঠীর মধ্যে ঝগড়া হয়েছে। বিষয়টি মীমাংসার সবচেয়ে ভালো উপায় কোনটি?ক. প্রধান শিক্ষককে অবহিত করে খ. উভয়কে বুঝিয়ে মধ্যস্থতা করে গ. অভিভাবকদের দৃষ্টি আকর্ষণ করে ঘ. শ্রেণী শিক্ষককে অবহিত করে১৪. শিশুশ্রম বন্ধ হলে কী উপকার হবে?ক. শিশু পাচার বন্ধ হবে খ. দেশের আয় বৃদ্ধি পাবে গ. শিশুদের অধিকার রক্ষা হবে ঘ. কলকারখানার উৎপাদন বাড়বে১৫. বিদ্যালয়ের আঙিনায় বৃক্ষ মেলার আয়োজন করলে দেশের যে উপকার হবে—ক. বিদ্যালয়ের সুনাম বৃদ্ধি পাবে খ. শিক্ষার্থীরা গাছের সৌন্দর্য উপভোগ করতে পারবে গ. শিক্ষার্থীরা মেলায় অনেক মজা করতে পারবে ঘ. শিক্ষার্থীরা বৃক্ষরোপণের ব্যাপারে উৎসাহিত হবে১৬. মুজিবনগর সরকার শপথ নিয়েছিল কবে?ক. ২৫ এপ্রিল, ১৭৭১ খ. ১০ এপ্রিল, ১৯৭১ গ. ১৭ এপ্রিল, ১৯৭১ ঘ. ২০ এপ্রিল, ১৯৭১১৭. মুজিবনগর সরকারের রাষ্ট্রপতি কে ছিলেন?ক. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ. সৈয়দ নজরুল ইসলাম গ. তাজউদ্দীন আহমদ ঘ. মওলানা ভাসানী১৮. ১৯০৫ সালে কী হয়েছিল?ক. সিপাহী বিদ্রোহ খ. বাংলা ভাগ গ. ভারত বিভক্তি ঘ. ফকির-সন্ন্যাসী বিদ্রোহ১৯. কে নবজাগরণের সঙ্গে যুক্ত ছিলেন?ক. ক্ষুদিরাম খ. চিত্তরঞ্জন দাস গ. তিতুমীর ঘ. ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর২০. কোন সালে ভারতবর্ষ স্বাধীন হয়?ক. ১৯৪৫ খ. ১৯৪৭ গ. ১৯৪৯ ঘ. ১৯৫০২১. মহাস্থানগড়ে বাংলার কোন প্রাচীন নগরের ধ্বংসাবশেষ রয়েছে?ক. পানাম নগর খ. পুন্ড্র নগর গ. পান্ডুয়া ঘ. ভাসুবিহার২২. কোন রাজার শাসনামলে ‘সোমপুর মহাবিহার’ নির্মিত হয়?ক. গোপাল খ. দেবপাল গ. ধর্মপাল ঘ. মহীপাল। আগামীকাল ছাপা হবে: বাংলাদেশ ও বিশ্বপরিচয় (অংশ-২)