১. সংস্কৃত ভাষা থেকে আসা অপরিবর্তনীয় শব্দগুলোর নাম কী?ক. তৎসম শব্দ খ. তদ্ভব শব্দ গ. অর্ধতৎসম শব্দ ঘ. দেশি শব্দ২. পশ্চাৎ দন্ত্যমূল থেকে উচ্চারিত ধ্বনিগুলোর নাম কী?ক. দন্ত্যধ্বনি খ. তালব্য ধ্বনি গ. মূর্ধন্য ধ্বনি ঘ. কণ্ঠ্যধ্বনি৩. ‘আত্মীয়’ শব্দের যুক্ত ব্যঞ্জনটিতে কোন ধরনের পরিবর্তন?ক. ত্ + ন্ খ. ত্ + ণ গ. ত্ + ম ঘ. ত্ + ত৪. ঝম + ঝম > ঝমাঝম—এটি ধ্বনির কোন ধরনের পরিবর্তন?ক. অপিনিহিতি খ. অসমীকরণ গ. বিষমীভবন ঘ. সমীভবন৫. কোনটি স্বাভাবতই ‘ষ’ এর ব্যবহার?ক. বর্ষণ খ. প্রতিষ্ঠান গ. উৎকৃষ্ট ঘ. মানুষ৬. ‘মতৈক্য’ শব্দের শুদ্ধ সন্ধি বিচ্ছেদ কোনটি?ক. মত + এক খ. মত + ঐক্য গ. মতঃ + এক ঘ. মতঃ + ঐক্য৭. কোনটি ‘নী’ প্রত্যয়যুক্ত স্ত্রীবাচক শব্দ?ক. ভিখারিনী খ. কাঙালিনী গ. গোয়ালিনী ঘ. নাপিতানী৮. কোনটি ক্রিয়াবাচক শব্দের দ্বিরুক্ত?ক. বৃষ্টি পড়ে টাপুর টুপুর খ. মন কেমন কেমন করছে গ. দেখতে দেখতে চোখ জুড়িয়ে যায় ঘ. বারবার মেঘ ডেকে ওঠে৯. A Language never stands still-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?ক. ভাষা নিজে কখনো সম্বৃদ্ধ নয় খ. ভাষা গতিশীল নয় গ. ভাষা একা এগিয়ে যেতে পারে না ঘ. ভাষা কখনো থেমে থাকে না১০. আপ্যায়নের উদ্দেশ্যে যে দাওয়াতপত্র, তাকে কী বলে?ক. নিমন্ত্রণপত্র খ. আমন্ত্রণপত্র গ. অভিনন্দনপত্র ঘ. মানপত্র১১. কোনটি শুদ্ধ বচনবোধক শব্দ?ক. জনগণ খ. হস্তিদাম গ. ডাকাতেরা ঘ. কুসুমাবলি১২. ‘এক’ শব্দের সঙ্গে ‘টা’, ‘টি’ যুক্ত হলে পদাশ্রিত নির্দেশকের ব্যবহার—ক. সুনির্দিষ্ট হয় খ. অনির্দিষ্ট হয় গ. নিরর্থক হয় ঘ. নির্দিষ্ট হয়১৩. কোন ধরনের পত্রে শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদপত্র সংযুক্ত করা প্রয়োজন?ক. চাহিদাপত্রে খ. স্মারকলিপিতে গ. প্রশংসাপত্রে ঘ. চাকরির দরখাস্তে১৪. ‘Tit for tat’-এর যথার্থ বঙ্গানুবাদ কোনটি?ক. জোর যার মুল্লুক তার খ. ধর্মের কল বাতাসে নড়ে গ. বিড়ালের গলায় ঘণ্টা বাঁধা ঘ. ঢিল মারলে পাটকেলটি খেতে হয়১৫. ‘যা দীপ্তি পাচ্ছে’ এক কথায় তাকে বলে—ক. দীপ্ত খ. সন্দীপন গ. দীপ্তিমান ঘ. দেদীপ্যমান১৬. কোনটি উপমান কর্মধারয় সমাসের উদাহরণ?ক. হলুদ পাখি খ. অরুণরাঙা গ. বিষাদসিন্ধু ঘ.মুখচন্দ্র১৭. ‘উত্তম’ অর্থে ‘সু’ উপসর্গের ব্যবহার কোনটি?ক. সুনীল খ. সুলভ গ. সুতীক্ষ ঘ. সুচতুর১৮. কোনটি যোগরূঢ় শব্দ?ক. মধুর খ. বাঁশি গ. পঙ্কজ ঘ. প্রবীণ১৯. ‘উপকরণ’ অর্থে ‘এ’ তদ্ধিত প্রত্যয়ের ব্যবহার কোনটি?ক. সেকেলে খ. টরটনে গ. ভাদুরে ঘ. পাথুরে২০. ‘দলপতি’ অর্থে বাগ্ধারা কোনটি?ক. রুই-কাতলা খ. রাঘব-বোয়াল গ. ভুষণ্ডির কাক ঘ. পালের গোদা২১. কোনটি রূপবাচক বিশেষণ?ক. ঠান্ডা হাওয়া খ. সবুজ পাতা গ. মাটির থালা ঘ. ভরা নদী২২. এবং, ও, আর অব্যয়গুলোর নাম কী?ক. সমুচ্চয়ী অব্যয় খ. অনন্বয়ী অব্যয় গ. অনুকার অব্যয় ঘ. অনুসর্গ অব্যয়২৩. কোন বাক্যে অনুক্ত ক্রিয়া আছে?ক. তোমার মা কেমন আছেন খ. আজ প্রচণ্ড গরম পড়েছে গ. অরণী লক্ষ্মী মেয়ে ঘ. ঠান্ডা বাতাস বইছে২৪. কোনটিতে বিশেষ্য গঠনে ‘ই’ প্রত্যয় যুক্ত হয়েছে?ক. ভাজি খ. শুনানি গ. সেলাই ঘ.আঁটুনি২৫. কোন ক্ষেত্রে ক্রিয়াবিভক্তির পার্থক্য হয় না?ক. কালভেদে খ. পুরুষভেদে গ. বাচ্যভেদে ঘ. বচনভেদে।# উত্তরসহ পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল