প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষার প্রস্তুতির জন্য প্রতিটি লেখা জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (NAPE) সর্বশেষ প্রশ্নকাঠামো অনুসারে সাজানো হয়েছে। ৬টি বিষয়ে মোট নম্বর ৬০০। প্রতিটি বিষয়ে ৬৫ নম্বরের যোগ্যতাভিত্তিক এবং বাকি ৩৫ নম্বরের গতানুগতিক ধারার প্রশ্ন থাকবে। ১৩ আগস্ট থেকে ধারাবাহিকভাবে নমুনা প্রশ্নোত্তর ছাপা শুরু হয়েছে। চলবে ২৬ নভেম্বর পর্যন্ত। এ পাতার প্রতিটি লেখা পরীক্ষার্থীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ।