নর্থ সাউথ ইউনিভার্সিটিতে (এনএসইউ) গত রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) সন্ধ্যায় এনএসইউ ইনডোর গ্রাউন্ডে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হয়। সপ্তাহব্যাপী এই টুর্নামেন্টের আয়োজক ছিল গেমস অ্যান্ড স্পোর্টস ক্লাব। ১ থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত এই টুর্নামেন্টে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ অংশ নেয়। আয়োজনের উদ্দেশ্য বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতৃত্ব, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী এবং শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং দলগত কাজের মানসিকতা বাড়ানো।
ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার। আরও উপস্থিত ছিলেন এনএসইউর প্রতিষ্ঠাতা আজীবন সদস্য ও সাবেক চেয়ারম্যান এম এ কাশেম, সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য বেনজীর আহমেদ; সাবেক চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা আজীবন সদস্য মো. শাহজাহান; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ইয়াছমিন কামাল; বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রেহানা রহমান এবং বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ফওজিয়া নাজ।
অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার এবং উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরীর মধ্যে প্রীতি ম্যাচ, যা দর্শকেরা উপভোগ করেন।
স্টুডেন্টস (পুরুষ) বিভাগে টিম সিএসসি প্রো চ্যাম্পিয়ন হয়েছেন মো. আজোয়াদ ইসলাম ও তানভির হাসান প্রিন্স। রানারআপ হয়েছে টিম বিবিটি স্ম্যাশার্স—মাহমুদ হাসান ও মো. আসাদুল্লাহ আল নাহিয়ান। স্টুডেন্টস (নারী) বিভাগে টিম বিবিএ বাবল ট্রাবলের আকীক সানা তারিক ও রাইসা মুজিব চ্যাম্পিয়ন হন; আর রানারআপ হন টিম ফার্মা এলিক্সির ২—রুবাইয়া রশীদ পিথি ও উম্মে তানাসসুম।
ফ্যাকাল্টি ও অফিসার (পুরুষ) বিভাগে টিম স্ম্যাশ মাস্টারের মো. আক্তারুজ্জামান ও মো. তাকবির আলম চ্যাম্পিয়ন হন। রানারআপ হয় টিম একেএইচএন—অধ্যাপক বুলবুল সিদ্দিকী ও আকরাম হোসাইন ও । ফ্যাকাল্টি ও অফিসার (নারী) বিভাগে টিম শাটল হাসল-এর অধ্যাপক নাজলী সিদ্দিকী ও হুমাইরা হক চ্যাম্পিয়ন হন; আর রানারআপ হয় টিম ফ্যালকন কুইন—সাইমুন নাহার সুপ্তা ও মিস সারিনা সুলতানা।
ক্লাব এক্সিকিউটিভ বিভাগে টিম এনএসইউ এসসির মো. সায়েদুল করিম সিকদার ও সীমান্ত মজুমদার; চ্যাম্পিয়ন হন এবং রানারআপ হয় টিম এনএসইউ এমবিএসি—হাসিবুল হক ও মানস বনিক।
প্রীতি ম্যাচে টিম বোর্ড চেয়ারম্যানস অফিস—এনএসইউ বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান আজিজ আল কায়সার ও জাহিদুল ইসলাম চ্যাম্পিয়ন হন; আর রানারআপ হয় টিম ভাইস চ্যান্সেলরস অফিস—উপাচার্য অধ্যাপক আবদুল হান্নান চৌধুরী ও রুমান সারওয়ার।