এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরাপ্রথম আলো ফাইল ছবি
এসএসসি পরীক্ষা শেষে শিক্ষার্থীরাপ্রথম আলো ফাইল ছবি

এসএসসি পরীক্ষা ২০২৬: প্রবেশপত্র বিতরণ–সংক্রান্ত নোটিশ জারি

২০২৬ সালের এসএসসি পরীক্ষা ২১ এপ্রিল শুরু হবে। এ পরীক্ষার প্রবেশপত্র পরীক্ষা শুরুর কমপক্ষে সাত দিন আগে পরীক্ষার্থীদের বিতরণ করা হবে। এরই মধ্যে ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রের সচিবদের এ প্রবেশপত্র বিতরণ করা হয়েছে।

আজ বুধবার (৮ এপ্রিল ২০২৬) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। চিঠিটি শিক্ষা বোর্ডের আওতাধীন এসএসসি পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও অধ্যক্ষকে পাঠানো হয়েছে। চিঠিতে বলা হয়েছে, এসএসসি পরীক্ষা ২০২৬–এর প্রবেশপত্র ঢাকা শিক্ষা বোর্ড থেকে কেন্দ্রের সচিবদের ইতিমধ্যে বিতরণ করা হয়েছে। প্রবেশপত্রগুলো কেন্দ্রের সচিবদের কাছ থেকে নিয়ে তা পরীক্ষা শুরুর অন্তত সাত দিন আগে পরীক্ষার্থীদের মধ্যে বিতরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।