
২০২০-২১ শিক্ষাবর্ষের স্থগিত হওয়া ভর্তি পরীক্ষার সময়সূচি প্রকাশ করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)। একই সঙ্গে প্রবেশপত্র সংগ্রহের পুনর্নির্ধারিত তারিখও জানিয়ে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ভর্তি কার্যক্রম পরিচালনা কমিটির ১৯ ও ২০তম সভার সিদ্ধান্তক্রমে ভর্তি পরীক্ষা ও ব্যবহারিক পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র সংগ্রহের সময়সীমা পুনর্নির্ধারণ করা হলো।
পুনর্নির্ধারিত তারিখ অনুযায়ী, আগামী ২৭ ও ২৮ অক্টোবর ‘বি’ ইউনিট, ২৯ অক্টোবর ‘সি’ ইউনিট, ৩০ ও ৩১ অক্টোবর ‘ডি’ ইউনিট এবং ১ ও ২ নভেম্বর ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ ছাড়া ৫ নভেম্বর উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’–এর পরীক্ষা অনুষ্ঠিত হবে।
উপ-ইউনিট ‘বি-১’ ও ‘ডি-১’–এর ব্যবহারিক পরীক্ষার সময়সূচি—
চারুকলা ইনস্টিটিউট: ১৫ নভেম্বর
নাট্যকলা বিভাগ: ১৬ নভেম্বর
সংগীত বিভাগ: ১৮ নভেম্বর
ফিজিক্যাল এডুকেশন অ্যান্ড স্পোর্টস সায়েন্স বিভাগ: ২০ ও ২১ নভেম্বর
‘বি’ ইউনিট-১২ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত
‘সি’ ইউনিট-১৪ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত
‘ডি’ ইউনিট-১৫ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত
‘এ’ ইউনিট-১৭ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত
উপ-ইউনিট বি১-২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত
উপ-ইউনিট ডি১-২১ অক্টোবর থেকে সংশ্লিষ্ট ইউনিটের পরীক্ষা শুরুর ১ ঘণ্টা আগপর্যন্ত।