
হলিক্রস উচ্চ বালিকা বিদ্যালয়ে ২০২৭ সালে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ছাত্রী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। ভর্তির আবেদন ফরম ২৪, ২৫, ২৬, ২৭, ২৮, ২৯ অক্টোবর ও ০১ নভেম্বর ২০২৬, সকাল ৮টা থেকে দুপুর ১২টার মধ্যে বিদ্যালয় থেকে সংগ্রহ করা যাবে।
জরুরি তথ্য
১. বাবা অথবা মা যেকোনো একজনকে ভর্তির আবেদন ফরম সংগ্রহ করতে হবে।
২. আবেদন ফরমের মূল্য ৩০০ টাকা, যা ফেরত দেওয়া হবে না।
৩. সঠিক পরিমাণ টাকা সঙ্গে আনতে হবে, কোনো ভাঙতি দেওয়া যাবে না।
৪. এ বিদ্যালয় থেকে দেওয়া আবেদন ফরমটি ছাত্রীর নিজ হাতে পূরণ করতে হবে।
প্রার্থীর যোগ্যতা
# প্রার্থীর যোগ্যতা ২০২৭ সনে দিবা শাখায় ষষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী ছাত্রীর বয়স ১ জানুয়ারি ২০২৭ সালে ১০ থেকে ১১ বছরের মধ্যে হতে হবে।
# শিক্ষা বোর্ড দেওয়া ২০২৬ সালের ৫ম শ্রেণির বোর্ডের পাঠ্যপুস্তকের বিষয়বস্তু সম্পর্কে যথেষ্ট জ্ঞান থাকতে হবে।
পূরণ করা ফরম জমা ও প্রার্থী বাছাই কার্যক্রম
# তারিখ: ১৩ নভেম্বর ২০২৬ শুক্রবার ।
# সময়: সকাল ৮ থেকে বেলা ১১টা পর্যন্ত। (উপস্থিত হতে হবে: সব প্রার্থীকে সকাল ৮টায়)।
# বিষয়: বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়।
পূরণ করা ফরমের সঙ্গে নিচের কাগজপত্র জমা দিতে হবে
১. জন্ম নিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ জমা দিতে হবে।
২. খ্রিষ্টান প্রার্থীদের জন্মনিবন্ধন সনদের ‘ডিজিটাল রঙিন কপি’ এবং বাপ্তিস্ম সার্টিফিকেটের ‘অরিজিনাল কপি’ জমা দিতে হবে।
৩. শিক্ষার্থীর ২০২৬ সালে পড়াশোনা করা বিদ্যালয়ের স্কুল ড্রেসে পাসপোর্ট সাইজের এক কপি ‘রঙ্গিন ছবি’ ফরমের সঙ্গে লাগিয়ে দিতে হবে।
৪. মা ও বাবার ‘এনআইডি’ একই পৃষ্ঠায় ফটোকপি করে জমা দিতে হবে।
৫. শিক্ষার্থীর ২০২৬ সালে পড়াশোনা করা বিদ্যালয় হতে প্রত্যয়নপত্র জমা দিতে হবে।
দরকারি তথ্য
১. ফলাফল ঘোষণার তারিখ ও ফলাফল বিদ্যালয়ের ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে।
২. ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি প্রক্রিয়ার সব তথ্য ও সিদ্ধান্তের ক্ষেত্রে বিদ্যালয় পরিচালনা পর্ষদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে।
৩. ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণকারী সব ছাত্রীর মা-বাবা ও অভিভাবকেরা এই বিদ্যালয়ের প্রচলিত সব নিয়মকানুন মেনে নিতে সম্মত রয়েছেন বলে বিবেচিত হবেন।
৪. ওপরে দেওয়া সব নিয়মকানুনের সঙ্গে ভর্তির আবেদন ফরম পূরণ করা সব শিক্ষার্থীর মা-বাবা বা অভিভাবকদের সম্মতি রয়েছে বলে বিবেচিত হবে।