ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটির পরীক্ষা চলছে
ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটির পরীক্ষা চলছে

ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাইবার সিকিউরিটিত প্রফেশনাল মাস্টার্স, করুন আবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে ৬ষ্ঠ ব্যাচের জানুয়ারি ২০২৬ সেমিস্টারে প্রফেশনাল মাস্টার্স ইন ইনফরমেশন অ্যান্ড সাইবার সিকিউরিটি (PMICS) প্রোগ্রামে ভর্তির আবেদন চলছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ পরিচালিত এই প্রোগ্রামের ৬ষ্ঠ ব্যাচের (January–2026) ভর্তি আবেদনপ্রক্রিয়া শুরু হয়েছে।

প্রোগ্রামের বৈশিষ্ট্য—

১. এটি ৩৬ ক্রেডিট ঘণ্টা

২. ক্লাসের সময়: শুক্র ও শনিবার সকাল ১০টা থেকে রাত ৯টা এবং অন্য দিন সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত ক্লাস।

৩. এটি তিন সেমিস্টারের প্রোগ্রাম।

ভর্তির যোগ্যতা—

১.

সিএসই/সিএস/আইটি/এসই/সিআইটি/আইসিটি/ইসিই/ইটিই/ইইই ইত্যাদি আইটি/আইসিটি-সম্পর্কিত বিষয়ে গ্র্যাজুয়েশন থাকতে হবে।

২.

সিজিপিএ কমপক্ষে ২.৫০ সহ স্নাতক ডিগ্রি থাকতে হবে। সিজিপিএ–২.৫০ নিচে থাকলে আবেদন গ্রহণযোগ্য হবে না।

৩.

চাকরিজীবীরা অগ্রাধিকার পাবেন।

৪.

দেশি–বিদেশি সব শিক্ষার্থী আবেদন করতে পারবেন। বিদেশি ডিগ্রির ক্ষেত্রে এ অনুষদের অফিস থেকে সমতা নিরূপণ করতে হবে।

৫.

তথ্য যাচাই শেষ হলে ভর্তি পরীক্ষার ফি তিন হাজার টাকা দিয়ে অনলাইনে জমা দিতে হবে।

ভর্তির বিস্তারিত তথ্য—

আবেদন শুরু হয়েছে ১১ জানুয়ারি ২০২৬ (রোববার) থেকে। আগ্রহীরা ১৭ ফেব্রুয়ারি ২০২৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন করতে পারবেন।

ভর্তি পরীক্ষা ও ক্লাস কবে—

ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২০ ফেব্রুয়ারি ২০২৬ (শুক্রবার) সকাল ১০টা ৩০ মিনিট থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে ২২ ফেব্রুয়ারি ২০২৬। পরবর্তী সময়ে সার্টিফিকেট ভেরিফিকেশন ও সাক্ষাৎকার গ্রহণ এবং মেধা ও অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তির কার্যক্রম সম্পন্ন হবে মার্চ মাসের প্রথম সপ্তাহে। ৬ মার্চ ২০২৬ থেকে ক্লাস শুরু হবে।

প্রোগ্রামের কাঠামো ও সুযোগ-সুবিধা

তিন সেমিস্টারের (দেড় বছর) এই প্রফেশনাল মাস্টার্স প্রোগ্রামে মোট আসন সংখ্যা ৪০টি।

এই প্রোগ্রামের পাঠ্যক্রমে আধুনিক ও চাহিদাসম্পন্ন বিষয়সমূহ অন্তর্ভুক্ত রয়েছে, যেমন—

• ইনফরমেশন ও নেটওয়ার্ক সিকিউরিটি

• সাইবার থ্রেট অ্যানালাইসিস

• ডিজিটাল ফরেনসিকস

• ক্রিপ্টোগ্রাফি

• ক্লাউড ও এন্টারপ্রাইজ সিকিউরিটি

• সাইবার রিস্ক ম্যানেজমেন্ট

ভর্তি–সংক্রান্ত বিস্তারিত তথ্য ও অনলাইন আবেদন প্রক্রিয়া পাওয়া যাবে pmics.cse.du.ac.bd ওয়েবসাইটে