জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্স, আবেদনের সময় বৃদ্ধি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনালে ভর্তির অনলাইন প্রাথমিক আবেদনের সময় বাড়ানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ১৫ সেপ্টেম্বর রাত ১২টা পর্যন্ত আবেদন করতে পারবেন আগ্রহীরা। ১ সেপ্টেম্বর ২০২৬ জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনলাইন প্রাথমিক আবেদন শেষে আবেদন ফি হিসেবে ১ হাজার টাকা সোনালী সেবা অথবা নির্ধারিত মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে ২২ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অন-ক্যাম্পাস মাস্টার্স ফাইনাল প্রোগ্রামে ফ্যাকাল্টিভিত্তিক বিভিন্ন বিষয়ে শিক্ষার্থী ভর্তি করা হবে। ফ্যাকাল্টি অব হিউম্যানিটিস অ্যান্ড ল-এর অধীনে বাংলা, ইতিহাস, ইসলামিক স্টাডিজ ও ইংরেজি বিষয়ে, ফ্যাকাল্টি অব সোশ্যাল সায়েন্সেস-এর অধীনে সমাজবিজ্ঞান, অর্থনীতি এবং গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান বিষয়ে, ফ্যাকাল্টি অব ন্যাচারাল সায়েন্সেস অ্যান্ড টেকনোলজি-এর অধীনে রসায়ন, পরিসংখ্যান, কম্পিউটার সায়েন্স, গণিত ও পদার্থবিজ্ঞান বিষয়ে, ফ্যাকাল্টি অব বায়োলজিক্যাল অ্যান্ড আর্থ সায়েন্সেস-এর অধীনে প্রাণিবিজ্ঞান, ভূগোল ও পরিবেশ, উদ্ভিদবিজ্ঞান এবং গার্হস্থ্য অর্থনীতি বিষয়ে এবং ফ্যাকাল্টি অব বিজনেস স্টাডিজ-এর অধীনে অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস, ম্যানেজমেন্ট স্টাডিজ, মার্কেটিং, ফিন্যান্স অ্যান্ড ব্যাংকিং এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিষয়ে শিক্ষার্থী ভর্তি নেওয়া হবে।

ভর্তিসংক্রান্ত বিস্তারিত তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইট www.nu.ac.bd/admissions থেকে জানা যাবে।