খুলনা বিশ্ববিদ্যালয়
খুলনা বিশ্ববিদ্যালয়

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইভনিং এমবিএতে ভর্তির সুযোগ

পেশাগত জীবনের গতি বৃদ্ধি, প্রশাসনিক দক্ষতা অর্জন এবং চাকরির পাশাপাশি উচ্চতর ডিগ্রি অর্জনের লক্ষ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ে ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনে ইভনিং এমবিএ (ইএমবিএ) প্রোগ্রামে ভর্তি চলছে।

২০২৫-২৬ শিক্ষাবর্ষে দ্বিতীয় ব্যাচে ভর্তিপ্রক্রিয়া শুরু হয়েছে। কর্মজীবী পেশাজীবীদের ব্যাংকিং, করপোরেট ও বিভিন্ন ব্যবসায়িক খাতে শীর্ষ নেতৃত্ব তৈরির উদ্দেশ্যে সাজানো এ প্রোগ্রামে অনলাইনে ভর্তির আবেদন আহ্বান করা হয়েছে।

৩০ জুলাই ২০২৬ তারিখের মধ্যে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে ভর্তির আবেদন সম্পন্ন করতে হবে। খুলনা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধীনে এই বিশেষ কার্যক্রমে পেশাজীবী ও শিক্ষার্থীদের বিশ্বমানের ব্যবসায় শিক্ষার সুযোগ তৈরি হয়েছে।

কোর্সের তথ্য

খুলনা বিশ্ববিদ্যালয়ে ইএমবিএ প্রোগ্রামের সর্বমোট আসন ৪৫। এর পাশাপাশি বাংলাদেশ নৌবাহিনীর কর্মকর্তাদের সুবিধার্থে অতিরিক্ত ৫টি সংরক্ষিত আসন রাখা হয়েছে। পেশাগত ব্যস্ততার কথা বিবেচনা করে ক্লাসের সময়সূচি রাখা হয়েছে সপ্তাহের কাজের দিনগুলোতে সন্ধ্যার সময়। প্রোগ্রামটিতে মার্কেটিং, ফাইন্যান্স, হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (এইচআরএম) এবং সাপ্লাই চেইনিং ম্যানেজমেন্টের (এসসিএম) মতো যুগোপযোগী বিষয়ে বিশেষায়িত শিক্ষার চমৎকার সুযোগ রয়েছে।

সময়সীমা

৩০ জুলাই ২০২৬ পর্যন্ত আবেদন জমা দেওয়া যাবে। এরপর যোগ্য প্রার্থীদের লিখিত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৮ আগস্ট ২০২৬, শনিবার সকাল ১০টায়। খুলনা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে অবস্থিত ব্যবসায় প্রশাসন ডিসিপ্লিনের অধীনে এই পরীক্ষার প্রক্রিয়া পরিচালিত হবে। ভর্তিসংক্রান্ত যেকোনো হালনাগাদ তথ্য, বিস্তারিত ভর্তি বিজ্ঞপ্তি ওয়েবসাইট থেকে জানা যাবে।

*বিস্তারিত দেখুন এখানে