বাংলা: ব্যাকরণ
প্রিয় ক্যাডেট কলেজে ভর্তি–ইচ্ছুক শিক্ষার্থী, আজ বাংলা বিষয়ের ব্যাকরণের পদগুলোর কারক ও বিভক্তি নির্ণয় দেওয়া হলো।
# কারক ও বিভক্তি নির্ণয়
১. গুরুজনে কর ভক্তি— কর্মে সপ্তমী।
২. অর্থ অনর্থ ঘটায়— কর্মে শূন্য।
৩. অন্ধজনে দেহ আলো— সম্প্রদানে সপ্তমী।
৪. দরিদ্রকে দান কর— চতুর্থী বিভক্তি
৫. ভিক্ষুকদের ভিক্ষা দাও— ষষ্ঠী বিভক্তি।
৬. অন্নহীনে অন্ন দাও— সম্প্রদানে সপ্তমী।
৭. কাননে কুসুম কলি সকলি ফুটিল— অধিকরণে সপ্তমী।
৮. গৃহহীনে গৃহ দাও— সম্প্রদানে সপ্তমী।
৯. আকাশ মেঘে ঢাকা— অধিকরণে শূন্য।
১০. আমার ভাত খাওয়া হলো না— কর্মে শূন্য।
১১. আমার খাওয়া হলো না— কর্তৃকারকে ষষ্ঠী।
১২. দীনে দয়া কর— সম্প্রদান কারকে ‘এ’ বিভক্তি।
১৩. তিলে তৈল হয়— অপাদান কারকে ‘এ’ বিভক্তি।
১৪. গগনে গরজে মেঘ ঘন বরষা— অধিকরণে সপ্তমী।
১৫. গরুতে গাড়ি টানে— কর্তৃকারকে সপ্তমী।
১৬. গাঁয়ে মানে না আপনি মোড়ল— কর্তৃকারকে সপ্তমী।
১৭. গগনে গরজে মেঘ— কর্তৃকারকে শূন্য।
১৮. ঘোড়ায় গাড়ি টানে— কর্তৃকারকে সপ্তমী।
১৯. জলে কুমির ডাঙায় বাঘ— অধিকরণে সপ্তমী।
২০. তারা ফুটবল খেলে— করণে শূন্য।
২১. দশে মিলে করি কাজ— কর্তৃকারকে সপ্তমী।
২২. দুধে ছানা হয়— অপাদানে সপ্তমী।
২৩. দরিদ্রকে ধন দাও— সম্প্রদানে চতুর্থী।
২৪. ধোপাকে কাপড় দাও— কর্মে দ্বিতীয়া।
২৫. ধান থেকে চাউল হয়— অপাদানে পঞ্চমী।
২৬. ধনী দরিদ্রকে ঘৃণা করে— কর্মে দ্বিতীয়া।
২৭. দেশের জন্য প্রাণ দাও— সম্প্রদানে ষষ্ঠী।
২৮. ভিক্ষা দাও দেখিলে ভিক্ষুক— সম্প্রদান কারকে ‘শূন্য’ বিভক্তি।
২৯. নতুন ধান্যে হবে নবান্ন— করণে সপ্তমী।
৩০. নিজের চেষ্টায় বড় হও— করণে সপ্তমী।
৩১. আকাশে চাঁদ উঠেছে— অধিকরণে সপ্তমী।
৩২. ইটপাথরের বাড়ি বেশ শক্ত— করণে ষষ্ঠী।
৩৩. ইটের বাড়ি সহজে ভাঙে না— করণে ষষ্ঠী।
৩৪. এ কলমে ভালো লেখা হয়— করণে সপ্তমী।
৩৫. ঝিনুকে মুক্তা আছে— অধিকরণে সপ্তমী।
৩৬. টাকায় কী না হয়! — করণে সপ্তমী।
৩৭. ফুলেতে ভ্রমর এল গুনগুনিয়ে— অধিকরণে সপ্তমী।
৩৮. টাকার লোভ ভালো নয়— সম্বন্ধে ষষ্ঠী।
৩৯. ডাক্তার ডাকো— কর্মে শূন্য।
৪০. এ জমিতে সোনা ফলে— অধিকরণে সপ্তমী।
৪১. তিলে তৈল হয়— অপাদানে সপ্তমী।
৪২. হুজুর এবার হজে গেছেন— নিমিত্তার্থে সপ্তমী।
৪৩. নিপা অঙ্কে কাঁচা— অধিকরণে সপ্তমী।
৪৪. ছাগলে কী না খায়— কর্তৃকারকে সপ্তমী।
৪৫. জলকে চল— নিমিত্তার্থে চতুর্থী।
৪৬. জল পড়ে পাতা নড়ে— কর্তৃকারকে শূন্য।
৪৭. জমিতে সোনা ফলে— অধিকরণে সপ্তমী।
৪৮. জলের লিখন থাকে না— করণে ষষ্ঠী।
৪৯. জীবে দয়া করে সাধুজন— সম্প্রদানে সপ্তমী।
৫০. জ্ঞানে বিমল আনন্দ হয়— করণে সপ্তমী।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা