ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত জাপানিজ স্টাডিজ বিভাগে ‘প্রফেশনাল মাস্টার্স ইন জাপানিজ স্টাডিজ (পিএমজেএস) ২০২৭’ শিক্ষাবর্ষে ভর্তিতে আবেদন চলছে। ২.৫০ সিজিপিএ (৪-এর স্কেলে) নিয়ে স্নাতক পাস প্রার্থীরা এ প্রোগ্রামে ভর্তির জন্য আবেদন করতে পারবেন। আগ্রহী প্রার্থীরা ২২ নভেম্বর ২০২৬ পর্যন্ত আবেদন করতে পারবেন। এক বছর মেয়াদি এ প্রোগ্রামটি দুই সেমিস্টারে মোট ৪৪ ক্রেডিট আওয়ারে সম্পন্ন হবে।
চাকরিজীবী ও পেশাজীবীদের সুবিধার কথা বিবেচনা করে প্রোগ্রামটির নিয়মিত ক্লাস প্রতি সপ্তাহের শুক্র ও শনিবার অনুষ্ঠিত হবে। এ ছাড়া সর্বোচ্চ ৩০ শতাংশ ক্লাস অনলাইনে করার সুযোগ থাকবে।
আবেদনকারী প্রার্থীদের আগামী ২৭ নভেম্বর সকাল ১০টায় লিখিত ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে। আগামী বছরের প্রথম দিনে ক্লাস শুরু হবে এ প্রোগ্রামের।