রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের মানতে হবে যে যে নির্দেশনা

২০২১-২২ শিক্ষাবর্ষে প্রথম বর্ষের ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত ভর্তি–ইচ্ছুদের জন্য কিছু নির্দেশনা দিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি)। সাত দফার সেই নির্দেশনায় ভর্তি প্রক্রিয়া কীভাবে সম্পন্ন হবে, ভর্তির জন্য চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদের জন্য করণীয় সম্পর্কে বলা হয়েছে। গতকাল সোমবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে নির্দেশনার বিস্তারিত জানানো হয়েছে।
নির্দেশনাগুলো হলো—

১.

ভর্তির জন্য নির্বাচিত প্রার্থীরা ওয়েবসাইটের মাধ্যমে এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার রোল, বোর্ড, সাল দিয়ে ভর্তি ফরম পূরণ করতে পারবেন। উল্লেখিত তথ্যগুলো সঠিকভাবে প্রদান করলে যে যে ইউনিটে ভর্তির জন্য নির্বাচিত হয়েছেন, তার তালিকা পাওয়া যাবে। শিক্ষার্থী যে ইউনিটে ভর্তি হতে ইচ্ছুক, সেই ইউনিটের ফরম পূরণ করতে হবে। ফরমটি যথাযথভাবে পূরণ করলে সব তথ্যসংবলিত পিডিএফ ফরম পাওয়া যাবে।

প্রাপ্ত পিডিএফ ফরমটি এ৪ সাইজের অফসেট কাগজে দুই কপি প্রিন্ট নিতে হবে। ফরমটি পরবর্তী সময়েও প্রিন্ট করা যাবে। ফরমের ওপর ভর্তি ফি প্রদানের বিল নম্বর মুদ্রিত থাকবে, যা ব্যবহার করে সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত ফি মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রদান করা যাবে। ইউনিট অফিসে উপস্থিত হওয়ার আগেই সংশ্লিষ্ট ফি প্রদান করতে হবে শিক্ষার্থীর।

২.

ভর্তির জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত নিম্নলিখিত ফি (হলের ফিসহ) প্রদান করতে হবে। ইউনিট-A ও ইউনিট B–এর জন্য নির্ধারিত ফি ৫ হাজার ২০২ টাকা। ইউনিট C–এর জন্য ফি ৫ হাজার ৩৩০ টাকা। এসব ফি মোবাইল ব্যাংকিংয়ের (ডাচ্‌-বাংলা মোবাইল ব্যাংকিং বা রকেট) মাধ্যমে পরিশোধ করতে হবে।
*ফি প্রদান প্রক্রিয়া:
১. *৩২২# ডায়াল করতে হবে।
২. ‘১. Bill Pay’ অপশন সিলেক্ট করতে হবে।
৩. ‘২. Other’ অপশন সিলেক্ট করতে হবে।
৪. ‘Enter Payer Mobile No.’–এর স্থলে প্রার্থীর মুঠোফোনের নম্বর দিতে হবে।
৫. ‘0. Other’ অপশন সিলেক্ট করতে হবে।
৬. Enter Biller ID.–এর স্থলে ‘377’ টাইপ করতে হবে।
৭. Enter Bill Number–এর স্থলে অবশ্যই স্লিপে প্রদত্ত Bill Number টি প্রদান করতে হবে।
৮. Enter Amount–এর স্থলে স্লিপে প্রদত্ত সর্বমোট ফির পরিমাণ দিতে হবে।
৯. Enter PIN–এর জায়গায় Customer এর ডাচ্‌–বাংলা মোবাইল ব্যাংকিং Account –এর PIN নম্বর দিতে হবে।
১০. Payment Confirmation SMS আসবে। এই SMS থেকে Transaction ID (TxnID) সংরক্ষণ করতে হবে।

৩.

ভর্তির জন্য নির্ধারিত সময়ে নিম্নলিখিত কাগজপত্র নিয়ে নিজে উপস্থিত থেকে সংশ্লিষ্ট ইউনিট অফিসে জমা দিতে হবে, যা যা জমা দিতে হবে তা হলো—
*পূরণ করা ভর্তি ফরমের দুই কপি প্রিন্ট (এ৪ সাইজ অফসেট কাগজে)
*পরিদর্শক কর্তৃক স্বাক্ষরিত প্রবেশপত্র।
*এসএসসি বা সমমান ও এইচএসসি বা সমমানের মূল সার্টিফিকেট (প্রযোজ্য ক্ষেত্রে) ও নম্বরপত্র।
*এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড।

৪.

অনলাইনে ভর্তি ফরম পূরণের জন্য বিশেষভাবে যা লক্ষ করতে হবে, তা হলো—
*এইচএসসি ও এসএসসি বা সমমান পরীক্ষার রোল, বোর্ড, সাল সঠিকভাবে দিতে হবে।
*রক্তের গ্রুপ অবশ্যই জানা থাকতে হবে।
*সংশ্লিষ্ট ইউনিটের নির্ধারিত সময়ের মধ্যে ভর্তির যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

৫.

কোন শিক্ষার্থীর আপন ভাইবোনের কোনো হলে আবাসিক শিক্ষার্থী হলে এবং সেই হলের আবাসিকতা নিতে চাইলে সব প্রমাণসহ ২৫ অক্টোবর ২০২২ তারিখের মধ্যে পরিচালক, আইসিটি সেন্টার, রাবি বরাবর দরখাস্ত জমা দিতে হবে।

৬.

শিক্ষার্থীদের (পছন্দের ক্রমের ভিত্তিতে) বিভাগ পরিবর্তন (সাবজেক্ট মাইগ্রেশন) প্রক্রিয়াসংশ্লিষ্ট ইউনিট অফিস সম্পন্ন করবে। শিক্ষার্থীর যোগাযোগ করার কোনো প্রয়োজন নেই। তবে ভর্তিকৃত শিক্ষার্থী অ্যাডমিশন পেজে লগ ইন করলে প্রাপ্ত বিভাগ দেখতে পাবেন। সেই বিভাগেই থাকতে ইচ্ছুক হলে নির্ধারিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট বাটনে ক্লিকের মাধ্যমে মাইগ্রেশনের প্রক্রিয়া বন্ধ করতে পারবে।

৭.

প্রতিটি শিক্ষার্থীর সর্বশেষ নির্ধারিত বিভাগের নামসহ অন্যান্য তথ্য ভর্তি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর (২৫ অক্টোবর ২০২২ তারিখের পর) https://admission.ru.ac.bd ওয়েবসাইটে পাওয়া যাবে। উক্ত তথ্যের ভিত্তিতে প্রত্যেক শিক্ষার্থী তার বিভাগ কর্তৃক নির্ধারিত ফি সরাসরি বিভাগীয় অফিসে জমা দেবে।

ভর্তিসংশ্লিষ্ট অন্যান্য তথ্য জানতে সরাসরি অনুষদ অফিসের টেলিফোনে অফিস চলাকালীন সময়ে যোগাযোগ করা যাবে:
Unit-A (সামাজিক বিজ্ঞান অনুষদ অফিস, ২য় তলা, ডিনস কমপ্লেক্স) ০৭২১-৭১১১৩০
Unit-B (বিজনেস স্টাডিজ অনুষদ অফিস, ৩য় তলা, ডিনস কমপ্লেক্স) ০৭২১-৭১১১২৯
Unit-C (বিজ্ঞান অনুষদ অফিস, ৪র্থ তলা, ড. মুহম্মদ কুদরাত–ই–খুদা ভবন) ০৭২১-৭১১১১৫

বিশেষ শর্তাবলি

শিক্ষার্থী প্রদত্ত তথ্যাবলি কোনো অসংগতি পরিলক্ষিত হলে ভর্তি বাতিল করা হবে। প্রকাশিত ফলাফলে ভুলত্রুটি পেলে তা সংশোধন বা বাতিল করার ক্ষমতা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের থাকবে। ভর্তিসংক্রান্ত নানা তথ্যর জন্য ০১৭০৩–৮৯৯৯৭৩ নম্বরে শিক্ষার্থী যোগাযোগ করতে পারবেন।