একাদশ শ্রেণিতে কোটায় ভর্তিযোগ্য শিক্ষার্থীদের তালিকা প্রকাশ

২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে চারটি কোটায় আবেদন করা শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম ম্যানুয়ালি সম্পন্ন করার নির্দেশনা দেওয়া হয়েছে। প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদনকারী শিক্ষার্থীদের তালিকা প্রকাশের পর সংশ্লিষ্ট কলেজগুলোকে এ নির্দেশনা দেওয়া হয়। এ–সংক্রান্ত চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করতে হবে।

গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) এ বিষয়ে একটি চিঠি জারি করা হয়। এতে তালিকায় থাকা শিক্ষার্থীদের নির্ধারিত প্রক্রিয়ায় ভর্তি সম্পন্ন করতে সংশ্লিষ্ট কলেজগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। চিঠিতে ২০২৬–২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য প্রতিবন্ধী, সাংস্কৃতিক, খেলাধুলা ও প্রবাসী কোটায় আবেদন করা শিক্ষার্থীদের তালিকা অনুযায়ী সংশ্লিষ্ট কলেজে ম্যানুয়াল পদ্ধতিতে ভর্তির কার্যক্রম সম্পন্ন করতে হবে বলে বলা হয়েছে।

এ জন্য তালিকাভুক্ত শিক্ষার্থীদের প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে নিয়ে সংশ্লিষ্ট কলেজে উপস্থিত হয়ে ভর্তির প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। চিঠি জারির তারিখ থেকে ১০ কর্মদিবসের মধ্যে এ ভর্তি কার্যক্রম শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে।

  • তালিকা দেখতে এখানে ক্লিক করুন