
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বায়োমেডিক্যাল ফিজিকস অ্যান্ড টেকনোলজি বিভাগে মাস্টার্স প্রোগ্রামে শিক্ষার্থী ভর্তির বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। দেড় বছরের এই এমএস কোর্সে ২৫ জন শিক্ষার্থী ভর্তি হওয়ার সুযোগ পাবেন। ২০২৪–২৫ শিক্ষাবর্ষের এ কোর্সে আবেদনের শেষ সময় ১ মার্চ ২০২৬।
মাস্টার অব সায়েন্স (এমএস) প্রোগ্রামে ভর্তির বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে। এতে জানানো হয়েছে, আগ্রহী প্রার্থীরা পরবর্তী সেশনে এই উচ্চশিক্ষার প্রোগ্রামে আবেদন করতে পারবেন। শিক্ষার্থীদের উন্নত গবেষণাভিত্তিক শিক্ষা গ্রহণ এবং আধুনিক স্বাস্থ্য প্রযুক্তি, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং ও মেডিক্যাল ফিজিকসসহ সংশ্লিষ্ট বিষয়ে বিশেষ দক্ষতা অর্জনের সুযোগ তৈরি হবে এই এমএস কোর্সে।
বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল নোটিশ বোর্ডে ১ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমএস প্রোগ্রামে আবেদন করতে চাওয়া শিক্ষার্থীদের অবশ্যই নির্ধারিত যোগ্যতা, সময়সীমা ও আবেদনপ্রক্রিয়া সম্পর্কে বিস্তারিত জানতে বিশ্ববিদ্যালয়ের ভর্তি অফিস বা ওয়েব পোর্টালে ঢুঁ মারতে হবে। ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের জন্য ভর্তি নির্দেশনা, সময়সূচি ও আবেদনের অন্যান্য প্রয়োজনীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল পোর্টালে মিলবে।
*বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, ফিজিকস, ইইই, সিএসই, ইসিই, আইসিটি, মেডিক্যাল ফিজিকস, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, রোবোটিকস অ্যান্ড মেকাট্রিনকস, অ্যাপ্লায়েড ফিজিকস অ্যান্ড ইলেকট্রনিকস, ম্যাটেরিয়াল সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিংসহ সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের স্নাতক ডিগ্রি থাকতে হবে।
*ইউজিসি অনুমোদিত যেকোনো বিশ্ববিদ্যালয় থেকে ৪ স্কেলের সিজিপিএ ২ দশমিক ৫ থাকতে হবে।
*এসএসসি ও এসএসসি বা সমমানে পড়াশোনায় জিপিএ–৫–এর মধ্য ৩ দশমিক ৫ থাকতে হবে।