সাধারণ জ্ঞান: বিশ্বকাপ ফুটবলবিষয়ক
প্রশ্ন: ২০২৬ সালের ফিফা ফুটবলে অভিষেক হচ্ছে কতটি দলের?
উত্তর: ৪টি দলের অভিষেক হচ্ছে। দলগুলো হলো—কেপ ভার্দে, কুরাসাও, জর্ডান ও উজবেকিস্তান।
প্রশ্ন: ফিফা ফুটবল–২০২৬ মাসকটের নাম কী?
উত্তর: বিশ্বকাপের অফিশিয়াল মাসকট হলো তিনটি—কানাডার ‘মেপল’, মেক্সিকোর ‘জায়ু’ এবং যুক্তরাষ্ট্রের ‘ক্লাচ’।
প্রশ্ন: ফিফা বিশ্বকাপ ট্রফির নকশাকারের নাম কী?
উত্তর: সিলভিও গাজানিগা। তিনি একজন ইতালীয় ভাস্কর।
প্রশ্ন: ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপ কততম আসর?
উত্তর: ২৩তম আসর।
প্রশ্ন: ২০২৬ সালের বিশ্বকাপ ফুটবল যৌথভাবে কোন কোন দেশে অনুষ্ঠিত হচ্ছে?
উত্তর: ৩টি দেশে—যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো।
প্রশ্ন: ফুটবল ইতিহাসে এবারই প্রথম কতটি দল নিয়ে বিশ্বকাপ আয়োজিত হচ্ছে?
উত্তর: ৪৮টি দল (আগে ছিল ৩২টি)।
প্রশ্ন: ২০২৬ বিশ্বকাপে সর্বমোট কতটি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: ১০৪টি ম্যাচ।
প্রশ্ন: তিন দেশ মিলিয়ে সর্বমোট কয়টি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচগুলো খেলা হবে?
উত্তর: ১৬টি স্টেডিয়ামে।
প্রশ্ন: ইতিহাসের প্রথম দেশ হিসেবে তিনবার বিশ্বকাপ আয়োজন করার গৌরব অর্জন করেছে কোন দেশ?
উত্তর: মেক্সিকো (১৯৭০, ১৯৮৬ এবং ২০২৬)।
প্রশ্ন: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচটি কোন ঐতিহাসিক স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর: মেক্সিকোর এস্তাদিও আজতেকা স্টেডিয়ামে।
প্রশ্ন: আয়োজক তিন দেশের মধ্যে কোন দেশটিতে সবচেয়ে বেশি ম্যাচ অনুষ্ঠিত হবে?
উত্তর: যুক্তরাষ্ট্রে।
প্রশ্ন: স্বাগতিক দেশ হিসেবে কোন ৩টি দেশ বাছাইপর্ব ছাড়াই সরাসরি বিশ্বকাপে খেলছে?
উত্তর: কানাডা, যুক্তরাষ্ট্র ও মেক্সিকো।
প্রশ্ন: ইউরোপিয়ান কনফেডারেশন (UEFA) থেকে সর্বোচ্চ কতটি দল ২০২৬ বিশ্বকাপে খেলার সুযোগ পাচ্ছে?
উত্তর: ১৬টি দল।
প্রশ্ন: ২০২৬ সালের ফিফা ফুটবল বিশ্বকাপের ফুটবলের নাম কী?
উত্তর: ট্রিওন্ডা।
প্রশ্ন: বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে?
উত্তর: মেটলাইফ স্টেডিয়াম, নিউ জার্সি।
প্রশ্ন: বিশ্বকাপে যোগ্যতা অর্জনকারী ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: কুরাসাও।
অধ্যাপক মোহাম্মদ আফলাতুন, অধ্যক্ষ
হাজারীবাগ সরকারি কলেজ, ঢাকা