রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন সায়েন্স অ্যান্ড লাইব্রেরি ম্যানেজমেন্ট বিভাগে নিজ খরচে দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স (ইএমএসএস) প্রোগ্রাম ২৩তম ব্যাচে (জানুয়ারি, ২০২৫–ডিসেম্বর, ২০২৬) শিক্ষার্থী ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে। একইসঙ্গে এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা (পিজিডি) প্রোগ্রাম ২১তম ব্যাচে (জানুয়ারি ২০২৫–ডিসেম্বর ২০২৫) ভর্তির প্রক্রিয়া চলছে। ভর্তির আবেদনপত্র জমার শেষ তারিখ ২০ ফেব্রুয়ারি ২০২৫। সাপ্তাহিক ছুটির দিনে ক্লাসসমূহ অনুষ্ঠিত হবে।
ভর্তির যোগ্যতা—
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন যেকোনো কলেজ থেকে বিএ/বিএসসি/বিএসএস/বিকম (পাস)/মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে ফাজিল অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যেকোনো বিষয়ে স্নাতক (সম্মান) ডিগ্রি।
দুই বছর মেয়াদি সান্ধ্যকালীন মাস্টার্স প্রোগ্রামের জন্য মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সনাতন/গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম ৬ পয়েন্ট ও এক বছর মেয়াদি পোস্টগ্র্যাজুয়েট ডিপ্লোমা প্রোগ্রামের জন্য মাধ্যমিক থেকে স্নাতক পর্যন্ত সনাতন/গ্রেডিং পদ্ধতিতে ন্যূনতম ৫ পয়েন্ট।
বিস্তারিত তথ৵ জানতে ওয়েবসাইট।