জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গণিত প্রফেশনাল কোর্সে আবেদনের সময় বাড়ল

জগন্নাথ বিশ্ববিদ্যালয়
ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের গণিত বিভাগ এমএসসি গণিত প্রফেশনাল কোর্সে ভর্তিতে আবেদনের সময় বাড়ানো হয়েছে। আগ্রহী প্রার্থীরা ১০ আগস্টের মধ্যে অনলাইন বা অফলাইনে আবেদন করতে পারবেন। ক্লাস শুরু হবে ১৮ আগস্ট থেকে। ক্লাস হবে প্রতি শুক্র ও শনিবার।

অনলাইনে লিংকের মাধ্যমে আবেদন করা যাবে। আবেদন ফি এক হাজার টাকা। এক বছরে দুই সেমিস্টার ও ৩৬ ক্রেডিটের এই কোর্সের ভর্তি পরীক্ষা ১১ আগস্ট সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময় একাডেমিক সব সনদের কপি ও দুই কপি ছবি সঙ্গে আনতে হবে। এ প্রোগ্রামে ভর্তি হতে হবে ১৩ থেকে ২৪ আগস্টের মধ্যে।

আবেদনের যোগ্যতা

এ কোর্সে ভর্তি হতে চাইলে শিক্ষার্থীদের গণিত/পদার্থবিজ্ঞান/পরিসংখ্যান ও কম্পিউটার সায়েন্সে বিএসসি (সম্মান) ডিগ্রি থাকতে হবে। বিএসসি গণিত (পাস) ও সমমানের ইঞ্জিনিয়ারিং ডিগ্রিধারী শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন। আবেদনের জন্য স্নাতকে সিজিপিএ-৪ স্কেলে ন্যূনতম ২.২৫ বা দ্বিতীয় বিভাগ বা শ্রেণি থাকতে হবে। স্নাতক (সম্মান) শেষ বর্ষের শিক্ষার্থীরাও অ্যাপিয়ার্ড সার্টিফিকেট দিয়ে আবেদন করতে পারবেন।

ভর্তি সম্পর্কিত আরও তথ্য জানতে ক্লিক করুন।