ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে শূন্য আসনে ভর্তিতে ডাকা হয়েছে ভর্তি-ইচ্ছুকদের

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তিতে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়েছে। আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে এ ইউনিটের মেধাক্রম ৪০০১ থেকে ৫০০০ (বিজ্ঞান বিভাগ) পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

বিজ্ঞান ইউনিটের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটের অন্তর্ভুক্ত বিভাগ ও ইনস্টিটিউটে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি-ইচ্ছুক প্রার্থীদের সাক্ষাৎকার নির্ধারিত মেধাক্রম ও সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদে (উচ্চতর বিজ্ঞান গবেষণাকেন্দ্র সিএআরএস ভবনের নিচতলায়) সাক্ষাৎকারের দিন প্রয়োজনীয় কাগজপত্রসহ যথাসময়ে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের উপস্থিত থাকতে হবে। ৬ আগস্ট (রোববার) সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত মেধাক্রম ৪০০১ থেকে ৫০০০ পর্যন্ত ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীদের ডাকা হয়েছে।

যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে শিক্ষার্থীদের

  • ভর্তি পরীক্ষার প্রবেশপত্র;

  • এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট;

  • ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোড করা ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম (এসআইএফ) শিক্ষার্থীর স্বাক্ষরসহ মুঠোফোন নম্বর এবং বিষয়গুলোর পছন্দক্রম ফরম (চয়েস ফরম) শিক্ষার্থীর স্বাক্ষরসহ এর কপি;

  • যাঁরা বিষয় মনোনয়ন পেয়েছেন, তাঁদের আগাম (১০০/৫০০ টাকা) পরিশোধের রসিদ (শিক্ষার্থীর স্বাক্ষরসহ);

  • সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটগুলো জমা রাখা হবে;

  • আগে বিজ্ঞান ইউনিট অফিসে এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট (মুক্তিযোদ্ধা/উপজাতি/দলিত ও হরিজন/ওয়ার্ড/প্রতিবন্ধী) জমা দিয়ে থাকলে আবার ইউনিট অফিসে সাক্ষাৎকারে আসার প্রয়োজন নেই।
    মূল গ্রেডশিটগুলো জমা দেওয়ার আগে প্রার্থীদের পরবর্তী সময় ভর্তির জন্য প্রতিটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে।