ভর্তি পরীক্ষা ঘোষিত সময়েই: ঢাকা বিশ্ববিদ্যালয়

জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে ভর্তি পরীক্ষার সময়সূচি পুনর্বিবেচনার জন্য ইউজিসি আহ্বান জানালেও ঢাকা বিশ্ববিদ্যালয় তা মানবে না। সেশনজট এড়াতে ২৫ নভেম্বরের মধ্যে আবেদন গ্রহণ ও ৫ ডিসেম্বর থেকে ভর্তি পরীক্ষা শুরুর পূর্বের সিদ্ধান্ত বহাল রেখেছে ঢাবি। সহ-উপাচার্য মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী এই সিদ্ধান্ত জানান।