এআইইউবিতে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

এআইইউবি অ্যাগ্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী ‘সেমিস্ট্রিয়াল প্ল্যান অব অ্যাকশন - রেজিস্ট্রেশন বিভাগ’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে
ছবি: বিজ্ঞপ্তি

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশ (এআইইউবি) অ্যাগ্রি রিসার্চ অ্যান্ড ট্রেনিং সেন্টারে দিনব্যাপী ‘সেমিস্ট্রিয়াল প্ল্যান অব অ্যাকশন - রেজিস্ট্রেশন বিভাগ’ শিরোনামে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৩ মে গাজীপুরের শ্রীপুর উপজেলার ভাংনাহাটিতে এআইইউবির ক্যাম্পাসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মীদের দক্ষতা উন্নয়নে এবং আসন্ন সামার সেমিস্টার সঠিকভাবে পরিচালনার লক্ষ্যে এআইইউবির মানবসম্পদ বিভাগের উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়। এআইইউবির প্রশাসনিক বিভাগের বিভিন্ন দপ্তরের ২৩ জন কর্মকর্তা কর্মশালায় অংশ নেন।

প্রশিক্ষক হিসেবে ছিলেন এআইইউবির রেজিস্ট্রার পিউস কস্তা, অতিরিক্ত রেজিস্ট্রার মোহাম্মাদ খোরশেদ আলম ও ডেপুটি রেজিস্ট্রার আসিফ পারভেজ।

কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এআইইউবির ভাইস চ্যান্সেলর কারমেন জিটা লামাগনা। তিনি কর্মশালায় অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করেন। বিজ্ঞপ্তি