
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে (এনএসইউ) ডিজিটাল সাংবাদিকতায় জেন্ডার দৃষ্টিভঙ্গি বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিশ্ববিদ্যালয়ের মিডিয়া, কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম (এমসিজে) প্রোগ্রামের উদ্যোগে এ সেমিনার হয়।
এনএসইউর এমসিজে প্রোগ্রামের সহকারী অধ্যাপক সমীক্ষা কৈরালা সেমিনারের উদ্বোধন করেন। সহযোগী অধ্যাপক হারিসুর রহমান এমসিজে প্রোগ্রামের একটি সংক্ষিপ্ত বিবরণ দেন।
অনুষ্ঠানে অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারনিউজ বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেনটেটিভ শামীম আরা শিউলি। জেন্ডার দৃষ্টিভঙ্গির গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়ে তিনি আলোচনা করেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন এনএসইউর স্কুল অব হিউম্যানিটিজ অ্যান্ড সোশ্যাল সায়েন্সের ডিন অধ্যাপক আবদুর রব খান। এমসিজে প্রোগ্রামের ফ্যাকাল্টি আসিফ বিন আলী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।