ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫–২৬’–এ প্রায় এক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনেরা অংশ নেন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫–২৬’–এ প্রায় এক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনেরা অংশ নেন

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলে গ্র্যাজুয়েশন সেরিমনি অনুষ্ঠিত

ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের (ডিআইএস) উত্তরা ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে ‘গ্র্যাজুয়েশন সেরিমনি ২০২৫–২৬’। গত শনিবার আয়োজিত এ অনুষ্ঠানে প্রায় এক হাজার শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও বিশিষ্টজনেরা অংশ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ড্যাফোডিল গ্রুপের চেয়ারম্যান মো. সবুর খান। এ ছাড়া উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের কো-চেয়ারম্যান মাহির আলী খান রাতুল, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ শাহানা খান, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ও হেড অব মার্কেট জুনায়েদ আহমেদ, অক্সফোর্ড একিউএ বাংলাদেশ ও নেপালের কান্ট্রি ডিরেক্টর শাহীন রেজা এবং পারসন এডেক্সেলের বাংলাদেশ ও নেপালের রিজিওনাল ডেভেলপমেন্ট ম্যানেজার আব্দুল্লাহ আল মামুন লিটন প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ডিআইএসের অধ্যক্ষ নাজাহ্ সালাওয়াত।

দুই পর্বে আয়োজিত অনুষ্ঠানের প্রথম পর্বে ছিল ডিআইএসের রেজিস্টার্ড ক্যামব্রিজ আর্লি ইয়ার্স সেন্টার হিসেবে স্বীকৃতি অর্জন উদ্‌যাপন এবং আর্লি ইয়ার্স শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন। এ পর্বে সনদ উন্মোচন, শিক্ষার্থীদের অর্জন তুলে ধরা, পুরস্কার প্রদান, গ্র্যাজুয়েশন ওয়াক ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।

ডিআইএসের অধ্যক্ষ নাজাহ্ সালাওয়াতের সঞ্চালনায় ক্যামব্রিজ আর্লি ইয়ার্স কারিকুলাম নিয়ে একটি বিশেষ প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। এতে ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস অ্যান্ড অ্যাসেসমেন্টের কান্ট্রি লিড সারওয়াত রেজা এবং ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের অ্যাকাউন্ট ম্যানেজার সৈয়দ ফাহিম ফয়সাল অংশ নেন। আলোচনায় খেলার ছলে শিক্ষা ও আর্লি ইয়ার্স শিক্ষার বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরা হয়।

অনুষ্ঠানে ডিআইএসের রেজিস্টার্ড ক্যামব্রিজ আর্লি ইয়ার্স সেন্টার হিসেবে স্বীকৃতি অর্জন উদ্‌যাপন এবং আর্লি ইয়ার্স, প্রাইমারি থেকে আপার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়

দ্বিতীয় পর্বে প্রাইমারি থেকে আপার সেকেন্ডারি পর্যায়ের শিক্ষার্থীদের গ্র্যাজুয়েশন অনুষ্ঠিত হয়। এ পর্বে ছিল হেড বয় ও হেড গার্লের শপথ গ্রহণ, প্রিফেক্ট ব্যাজ সেরিমনি, পুরস্কার ও সনদ প্রদান, গ্র্যাজুয়েশন ওয়াক এবং সাংস্কৃতিক পরিবেশনা। অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল মো. সবুর খানের সঙ্গে শিক্ষার্থীদের অংশগ্রহণমূলক সেশন। তিনি শিক্ষার্থীদের উৎকর্ষ অর্জন, নেতৃত্বের গুণাবলি বিকাশ এবং নিজেদের লক্ষ্যের প্রতি অটল থাকার আহ্বান জানান।

অনুষ্ঠানে গ্র্যাজুয়েশন সার্টিফিকেট, প্রিফেক্ট ব্যাজ, ডিউক অব এডিনবার্গস অ্যাওয়ার্ড সার্টিফিকেট, ভলান্টিয়ার সার্টিফিকেট, ক্যামব্রিজ লার্নার অ্যাট্রিবিউটস ব্যাজ এবং চেকপয়েন্ট, আইজিসিএসই ও আইএএল হাই অ্যাচিভার্স সার্টিফিকেট প্রদান করা হয়।