শিক্ষার্থীদের উচ্ছ্বলতা এবং আমন্ত্রিত অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে ফ্রোবেল স্কুলের ‘প্রি-স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি ২০২৬’
শিক্ষার্থীদের উচ্ছ্বলতা এবং আমন্ত্রিত অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে ফ্রোবেল স্কুলের ‘প্রি-স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি ২০২৬’

ফ্রোবেলের প্রি-স্কুল গ্রাজুয়েশন সম্পন্ন

ফ্রোবেল প্লে স্কুলের আপার কে–জি শ্রেণির ‘প্রি-স্কুল গ্র্যাজুয়েশন সেরেমনি ২০২৬’ গতকাল শুক্রবার (৮ মে ২০২৬) থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে অনুষ্ঠিত হয়ে গেল।

অনুষ্ঠানে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের চট্টগ্রাম জেলা শিক্ষা অফিসার ফিরোজ আহম্মদ প্রধান অতিথি এবং দিল্লিস্থ আনজুমান লিডারশিপ থ্রু আর্টস ও ফুটপ্রিন্ট সেন্টার ফর লার্নিং ফোরামের প্রতিষ্ঠাতা বিদিশা রয় দাস বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শিক্ষার্থীদের উচ্ছ্বলতা এবং আমন্ত্রিত অভিভাবক ও অতিথিদের উপস্থিতিতে বর্ণিল হয়ে ওঠে অনুষ্ঠানটি।

স্বাগত বক্তব্যে স্কুলের প্রিন্সিপাল হাওড়া (তেহসিন) জোহাইর বিদায়ী শিক্ষার্থীদের সুন্দর, উজ্জ্বল ও আলোকিত পথে চলার আহবান জানান। পরবর্তীতে যথাক্রমে ২০, ১০ ও ৫ বছরের বেশি সময় ধরে স্কুলের সঙ্গে সম্পৃক্ত থাকা পাঁচ জন শিক্ষিকা, প্রশাসনিক কর্মকর্তা ও কর্মচারীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এরপর পর্যায়ক্রমে দলীয় নৃত্য, নাটিকা (স্লিপিং বিউটি), মুক্তিযুদ্ধের নাটক ও ছড়া গান এবং ‘উই শ্যাল ওভারকাম’ নাটিকা মঞ্চস্থ হয়। অনুষ্ঠান শেষ হয় শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদানের মাধ্যমে।