সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের ১১৫ শিক্ষার্থী পেল বৃত্তি

ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সদ্য প্রকাশিত জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫-এর ফলাফলে সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের মোট ১১৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) ও সাধারণ—এই দুই ক্যাটাগরিতে এই বৃত্তি অর্জন করেছে সাউথ পয়েন্টের শিক্ষার্থীরা। এর মধ্যে ৪০ জন শিক্ষার্থী মেধাবৃত্তি (ট্যালেন্টপুল) এবং ৭৫ জন সাধারণ ক্যাটাগরিতে বৃত্তির জন্য মনোনীত হয়েছে।

রাজধানীর মালিবাগ, বারিধারা, বনানী, মিরপুর, উত্তরা ও শ্যামপুর—এই ছয় এলাকায় সাউথ পয়েন্ট স্কুল অ্যান্ড কলেজের শিক্ষা কার্যক্রম পরিচালিত হয়। এর মধ্যে বনানী শাখাটি আন্তর্জাতিক ইংরেজি মাধ্যম হওয়ায় অন্য পাঁচটি শাখা থেকে শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে মোট ১১৫ জন শিক্ষার্থী বৃত্তি অর্জনের জন্য মনোনীত হয়েছে।

শাখাভিত্তিক ফলাফলে দেখা যায়—

মালিবাগ শাখা থেকে ২৭ জন মেধাবৃত্তি ও ৩৫ জন সাধারণ বৃত্তিসহ মোট ৬২ জন,

বারিধারা শাখা থেকে ৬ জন মেধাবৃত্তি ও ১৬ জন সাধারণ বৃত্তিসহ মোট ২২ জন,

মিরপুর শাখা থেকে ৬ জন মেধাবৃত্তি ও ১৫ জন সাধারণ বৃত্তিসহ মোট ২১ জন,

উত্তরা শাখা থেকে ৭ জন সাধারণ বৃত্তি এবং শ্যামপুর শাখা থেকে ১ জন মেধাবৃত্তি ও ২ জন সাধারণ বৃত্তিসহ মোট ৩ জন শিক্ষার্থী বৃত্তির জন্য মনোনীত হয়েছে।