আইইউবির রবীন্দ্র–নজরুলজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ টি এম জাহাঙ্গীর এবং তাঁর কন্যা অমেয়া প্রতীতি
আইইউবির রবীন্দ্র–নজরুলজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ টি এম জাহাঙ্গীর এবং তাঁর কন্যা অমেয়া প্রতীতি

আইইউবিতে রবীন্দ্র-নজরুলজয়ন্তী উদ্‌যাপন

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মবার্ষিকী উদ্‌যাপন করেছে ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি)। গত মঙ্গলবার (১৯ মে ২০২৬) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিল আইইউবির কাজী নজরুল ইসলাম অ্যান্ড আব্বাসউদ্দীন আহমেদ রিসার্চ অ্যান্ড স্টাডি সেন্টার (কেএনআইএএআরএসসি)।

অনুষ্ঠান শুরু হয় আইইউবি মিউজিক ক্লাবের নৃত্য পরিবেশনার মধ্য দিয়ে। উদ্বোধনী পর্বে বক্তব্য দেন আইইউবির উপাচার্য অধ্যাপক ম তামিম এবং কেএনআইএএআরএসসির পরিচালক অধ্যাপক আহমেদ আহসানুজ্জামান। সঞ্চালনায় ছিলেন অ্যাডমিশন অফিসের উপপরিচালক প্রিয়াংকা দে।

রবীন্দ্রসংগীত পরিবেশন করেন এ টি এম জাহাঙ্গীর এবং তাঁর কন্যা অমেয়া প্রতীতি। ‘ও আমার দেশের মাটি’, ‘মাঝে মাঝে তব দেখা পাই’, ‘ভালোবেসে সখী নিভৃত যতনে’, ‘তোমার হলো শুরু’, ‘তোমার খোলা হাওয়া’, ‘পুরানো সেই দিনের কথা’, ‘মায়াবনবিহারিণী হরিণী’, ‘ও যে মানে না মানা’সহ বেশ কয়েকটি একক ও দ্বৈত গান পরিবেশন করেন তাঁরা।

আইইউবির রবীন্দ্র–নজরুলজয়ন্তী উদ্‌যাপন অনুষ্ঠানে নজরুলগীতি পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তাঁদের ব্যান্ড ‘মোজি অ্যান্ড কো.’

নজরুলগীতি পরিবেশন করেন জনপ্রিয় শিল্পী শুভেন্দু ও নন্দিতা এবং তাঁদের ব্যান্ড ‘মোজি অ্যান্ড কো.’। ফিউশন ধাঁচের সংগীতায়োজনে তাঁরা পরিবেশন করেন ‘দূর দ্বীপবাসিনী’, ‘পরদেশী মেঘ’, ‘আমার আপনার চেয়ে’, ‘দাঁড়ালে দুয়ারে মোর’, ‘বুলবুলি’, ‘আমি চিরতরে’, ‘মোমেরও পুতুল’, ‘অঞ্জলি লহ মোর’সহ বেশ কয়েকটি গান।

অনুষ্ঠানে আইইউবির ট্রাস্টি, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা–কর্মচারীরা ছাড়াও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।