
অধ্যায় ২
৩৩. মি. নাফিজ কমিশন–পরবর্তী মুনাফার ৪% কমিশন পান। কমিশন–পরবর্তী মুনাফা ৪,০০০ টাকা হলে, কমিশন কত?
ক. ১৫৯.৮৬ টাকা খ. ১৬৭ টাকা
গ. ১৫৮.৪০ টাকা ঘ. ১৬০ টাকা
৩৪. বার্ষিক উত্তোলনের তারিখ উল্লেখ না থাকলে সাধারণত কত মাসের সুদ ধরতে হয়?
ক. ৫.৫ মাস খ. ৬ মাস
গ. ৬.৫ মাস ঘ. ১২ মাস
৩৫. অংশীদারেরা প্রতি দুই মাস অন্তর একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ কারবার থেকে উত্তোলন করলে, উত্তোলনের ওপর কত দিনের সুদ ধরতে হবে।
ক. ৬.৫ মাসের খ. ৫.৫ মাসের
গ. ২.৫ মাসের ঘ. ১.৫ মাসের
৩৬. ১০% সুদে ১০,০০০ টাকার উত্তোলনের সুদ কত টাকা?
ক. ৫০০ খ. ১,০০০
গ. ১০,০০০ ঘ. ১১,০০০
সঠিক উত্তর
অধ্যায় ২: ৩৩. ঘ ৩৪. খ ৩৫. গ ৩৬. ক
বাকি অংশ ছাপা হবে আগামীকাল
মুহাম্মদ আলী, সিনিয়র শিক্ষক, মনিপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, ঢাকা