পঞ্চম শ্রেণির পড়াশোনা: বাংলা | ক্রিয়াপদের চলিত রূপ

প্রশ্ন: পাখির গান আমাদের মন কাড়িয়া লয়।

উত্তর: পাখির গান আমাদের মন কেড়ে নেয়

প্রশ্ন: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হইয়াছে।

উত্তর: ভাষা আন্দোলনে অনেক অনেক ছাত্র শহিদ হয়েছে।

প্রশ্ন: রাখাল দুঃখ পাইলেন।

উত্তর: রাখাল দুঃখ পেলেন।

প্রশ্ন: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাইতেছেন।

উত্তর: সুচের যন্ত্রণায় রাজা কষ্ট পাচ্ছেন।

প্রশ্ন: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকাইয়া উঠল।

উত্তর: তৃষ্ণায় মগজের ঘিলু পর্যন্ত শুকিয়ে উঠল।

প্রশ্ন: জল কোথায় পাইতে পারি?

উত্তর: জল কোথায় পেতে পারি?

প্রশ্ন: মানুষ ঘাসফুল পিষিয়া ফেলিতেছে।

উত্তর: মানুষ ঘাসফুল পিষে ফেলছে।

প্রশ্ন: নদীর অন্যদিকে বিশাল চর পড়িতেছে।

উত্তর: নদীর অন্যদিকে বিশাল চর পড়ছে।

প্রশ্ন: গ্রাম আর রাস্তাঘাট ভাঙিতেছে।

উত্তর: গ্রাম আর রাস্তাঘাট ভাঙছে ।

প্রশ্ন: ভাবিলেন আজি নিস্তার নাই।

উত্তর: ভাবলেন, আজ নিস্তার নাই।

প্রশ্ন: দেখিলাম আমি দাঁড়ায়ে তফাতে।

উত্তর: দেখলাম আমি দাঁড়িয়ে তফাতে।

প্রশ্ন: তাহার কথা শুনিয়া মা হাসিলেন।

উত্তর: তার কথা শুনে মা হাসলেন।

প্রশ্ন: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করিয়াছেন।

উত্তর: জগদীশ চন্দ্র বসু অনেক গবেষণা করেছেন।

প্রশ্ন: জেলেরা নদীতে মাছ ধরিয়া থাকে।

উত্তর: জেলেরা নদীতে মাছ ধরে থাকে।

প্রশ্ন: নদীর তীরে কাশফুল ফুটিয়া থাকে।

উত্তর: নদীর তীরে কাশফুল ফুটে থাকে।

প্রশ্ন: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছাইয়া দিয়ো।

উত্তর: আমার উপদেশ তাহাদের কাছে পৌঁছে দিয়ো।

প্রশ্ন: তোমরা আমার কথা মনোযোগ দিয়া শোনো।

উত্তর: তোমরা আমার কথা মনোযোগ দিয়ে শোনো।

প্রশ্ন: গল্পের মজলিশে কথা উঠিল।

উত্তর: গল্পের মজলিশে কথা উঠল।

প্রশ্ন: শাঁ শাঁ করিয়া গাড়ি ছুটিতে লাগিল।

উত্তর: শাঁ শাঁ করে গাড়ি ছুটতে লাগল।

প্রশ্ন: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করিয়াছে।

উত্তর: মুক্তিযুদ্ধে বাঙালি জাতি জয়লাভ করেছে।

প্রশ্ন: তিতুমীর তাঁহার শিষ্য হইলেন।

উত্তর: তিতুমীর তাঁর শিষ্য হলেন।

বাকি অংশ ছাপা হবে আগামীকাল