নটর ডেম কলেজে শিক্ষার্থীরা
নটর ডেম কলেজে শিক্ষার্থীরা

নটর ডেম কলেজে ভর্তি পরীক্ষার ফল, উত্তীর্ণদের মৌখিক পরীক্ষায় যা যা আনতে হবে

নটর ডেম কলেজের একাদশ শ্রেণিতে ভর্তির লিখিত পরীক্ষার ফলাফল গতকাল রোববার (১৩ সেপ্টেম্বর ২০২৬) সন্ধ্যায় কলেজের ওয়েবসাইটে (ndc.edu.bd) প্রকাশ করা হয়েছে। আজ সোমবার (১৪ সেপ্টেম্বর) উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী মৌখিক পরীক্ষায় অংশ নেবে।

এ–সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগে ভর্তি–ইচ্ছুক প্রার্থীদের এসএসসি পরীক্ষার জিপিএ ও ভর্তির লিখিত পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মৌখিক পরীক্ষার জন্য প্রাথমিকভাবে নির্বাচিত করা হয়েছে।

মৌখিক পরীক্ষার জন্য নির্বাচিত প্রার্থীদের ভর্তি আবেদনের রোল নম্বর অনুযায়ী বিজ্ঞপ্তির সময়সূচি অনুসারে নির্দিষ্ট কক্ষে উপস্থিত থাকতে বলা হচ্ছে। পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কলেজ গেটে উপস্থিত থাকতে হবে। এসএসসিতে প্রাপ্ত জিপিএ, ভর্তির লিখিত পরীক্ষা ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে মেধাক্রম অনুসারে চূড়ান্তভাবে ভর্তির জন্য মনোনীত করা হবে। মনোনীত প্রার্থীদের এ তালিকা আগামীকাল মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেল ৫টার মধ্যে কলেজ ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

মৌখিক পরীক্ষায় শিক্ষার্থীদের সঙ্গে আনতে হবে—

১. ভর্তি আবেদনের প্রবেশপত্র;
২. এসএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ড;
৩. এসএসসি পরীক্ষার মূল প্রবেশপত্র;
৪. এসএসসি পরীক্ষার ট্রান্সক্রিপ্ট/মার্কশিটের ইন্টারনেট প্রিন্ট কপি ও সহশিক্ষা কার্যক্রমের সনদ (যদি থাকে)।

তবে মুঠোফোন ও যেকোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে নটর ডেম কলেজ ক্যাম্পাসে মৌখিক পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের প্রবেশ নিষিদ্ধ বলেও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

১০ সেপ্টেম্বর প্রথম দিনে মানবিক ও ব্যবসায় শিক্ষা বিভাগের আবেদনকারীদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরদিন শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হয়েছে।

*ফলাফলসহ বিস্তারিত দেখুন এখানে