তথ্য ও যোগাযোগ প্রযুক্তি: অধ্যায়–২
১. সফটওয়্যার ডিলিট করার জন্য Run Command চালু করে কী লিখতে হয়?
ক. Temp খ. Tree
গ. Regedit ঘ. Reedit
২. ইন্টারনেট ব্যবহারের ফলে কুকিজ কোথায় জমা হয়?
ক. ক্যাশ মেমোরিতে খ. র৵ামে
গ. রমে ঘ. হার্ডডিস্কে
৩. কম্পিউটারকে সচল ও গতিশীল রাখে কোনটি?
ক. রেজিস্ট্রি ক্লিন আপ খ. ডিস্ক ক্লিন আপ
গ. ডিফ্র্যাগমেন্টার ঘ. আনইনস্টলেশন
৪. টেম্পোরারি ফাইল মুছে দেওয়ার ফলে—
i. হার্ডডিস্কের জায়গা খালি হবে
ii. কম্পিউটারের গতি ধীর হয়ে যাবে
iii. কম্পিউটারের গতি বেড়ে যাবে
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. জরুরি কিছু কাজের কথা লেখা থাকে কোন ফাইলে?
ক. Read me খ. Set up
গ. Auto exe ঘ. Restart
৬. কম্পিউটারে সিডি, ডিভিডি বা পেনড্রাইভ প্রবেশ করালে নিচের কোন প্রোগ্রামটি সচল হয়ে যায়?
ক. Set up খ. Install
গ. Auto run ঘ. Scan Disk
৭. ডিলিট করা ফাইল রেজিস্ট্রির সব জায়গা থেকে মুছে ফেলতে কোন বাটন চাপতে হবে?
ক. F1 খ. F2
গ. F3 ঘ. F4
৮. অপারেটিং সিস্টেমের সঙ্গে যুক্ত কোন সফটওয়্যার কম্পিউটারের গতি বজায় রেখে কাজ করতে পারে?
ক. ম্যালওয়্যার খ. স্পাইওয়্যার
গ. অ্যান্টিভাইরাস ঘ. ডিস্ক ক্লিন আপ
৯. কম্পিউটারে কোনো সফটওয়্যার ডিলিট করলে তার কিছু অংশ কোথায় থেকে যায়?
ক. হার্ডডিস্কে খ. মেমোরিতে
গ. রেজিস্ট্রিতে ঘ. সিডি রমে
সঠিক উত্তর
১. গ ২. ক ৩. ক ৪. খ ৫. ক ৬. গ ৭. গ ৮. ঘ ৯. গ
প্রকাশ কুমার দাস, সহকারী অধ্যাপক
মোহাম্মদপুর প্রিপারেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা