গণিত: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়-৮
১. কোন বৃত্তের বৃহত্তম জ্যা 20 সেমি হলে, ওই বৃত্তের ব্যাসার্ধ কত সেমি?
ক. 2 সেমি খ. 5 সেমি
গ. 10 সেমি ঘ. 20 সেমি
২. বৃত্তের ব্যাসের মধ্যবিন্দুর অবস্থান বৃত্তের কোথায়?
ক. পরিধিতে খ. কেন্দ্রে
গ. ভেতরে ঘ. বাইরে
৩. দুটি বিন্দু দিয়ে কতগুলো বৃত্ত আঁকা যায়?
ক. 1 খ. 2
গ. 3 ঘ. অসীম
নিচের তথ্যের আলোকে ৪ ও ৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।
O কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB জ্যা–এর মধ্যবিন্দু M
৪. ∠AOM = 40° হলে ∠AOB= কত?
ক. 80° খ. 90°
গ. 100° ঘ. 110°
৫. OA= 5 সেমি ও OM =4 সেমি হলে, AB = কত সেমি?
ক. 6 সেমি খ. 7 সেমি
গ. 8 সেমি ঘ. 12 সেমি
৬. 3.5 সেমি ব্যাসার্ধবিশিষ্ট বৃত্তের কেন্দ্রগামী জ্যা-এর দৈর্ঘ্য কত সেমি?
ক. 1.75 খ. 5.3
গ. 7 ঘ. 10.5
৭. সেমি দূরত্বে অবস্থিত জ্যা–এর দৈর্ঘ্য কত সেমি?
ক. 12 খ. 21
গ. 24 ঘ. 42
৮. 3 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের পরিধিস্থ P ও Q বিন্দুর দূরত্ব 6 সেমি হলে PQ বৃত্তটির কী?
ক. ব্যাস খ. স্পর্শক
গ. পরিধি ঘ. ব্যাসার্ধ
৯. বৃত্তের—
i. যেকোনো জ্যা–এর লম্বদ্বিখণ্ডক কেন্দ্রগামী
ii. কেন্দ্র থেকে সমদূরবর্তী সব জ্যা পরস্পর সমান
iii. একই চাপের ওপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণ কেন্দ্রস্থ কোণের অর্ধেক
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১০. বৃত্তের স্পর্শক বৃত্তকে কয়টি বিন্দুতে ছেদ করবে?
ক. 4 খ. 3
গ. 2 ঘ. 1
১১. কোনো ত্রিভুজে কয়টি বহির্বৃত্ত আঁকা যায়?
ক. 1টি খ. 2টি
গ. 3টি ঘ. 4টি
১২. বৃত্তের ক্ষেত্রে—
i. একটি সরলরেখা বৃত্তকে দুইয়ের অধিক বিন্দুতে ছেদ করতে পারে না
ii. বৃত্তের প্রতিটি জ্যা কেন্দ্র থেকে সমদূরবর্তী
iii. বৃত্তের ব্যাসই বৃহত্তম জ্যা
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৩. 9 সেমি, 12 সেমি এবং 15 সেমি বাহুবিশিষ্ট ত্রিভুজের পরিবৃত্তের ব্যাসার্ধ কত সেমি?
ক. 4.5 খ. 6
গ. 7.5 ঘ. 15
১৪. O একটি কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB ও CD দুইটি সমান জ্যা পরস্পর P বিন্দুতে মিলিত হলে—
i. OD>OB
ii. AP=CP
iii. DP=BP
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
১৫. 7 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের কেন্দ্র থেকে একটি বিন্দুর দূরত্ব 5 সেমি হলে বিন্দুটি বৃত্তের কোথায় অবস্থিত?
ক. ওপরে খ. ভেতরে
গ. বাইরে ঘ. কেন্দ্রে
১৬. কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ—
ক. সূক্ষ্মকোণ খ. সমকোণ
গ. স্থূলকোণ ঘ. প্রবৃদ্ধ কোণ
১৭. কোনো বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণের মান কোনটি হবে?
ক. 60° খ. 75°
গ. 90° ঘ. 100°
১৮. কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণের মান কোনটি হবে?
ক. 100° খ. 110°
গ. 120° ঘ. 85°
১৯. একটি অর্ধবৃত্তের ব্যাস দ্বারা উত্পন্ন কেন্দ্রস্থ কোণের মান কত ডিগ্রি?
ক. 60° খ. 90°
গ. 180° ঘ. 360°
২০. কোনো বৃত্তের অধিচাপে অন্তর্লিখিত কোণ—
ক. সূক্ষ্মকোণ খ. সমকোণ
গ. স্থূলকোণ ঘ. প্রবৃদ্ধ কোণ
২১. বৃত্তের উপচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি?
ক. সূক্ষ্মকোণ খ. সমকোণ
গ. স্থূলকোণ ঘ. প্রবৃদ্ধ কোণ
২২. বৃত্তের অধিচাপের অনুবন্ধী চাপে অন্তর্লিখিত কোণ নিচের কোনটি?
ক. সূক্ষ্মকোণ খ. সমকোণ
গ. স্থূলকোণ ঘ. প্রবৃদ্ধ কোণ
২৩. কোনো বৃত্তের অধিচাপের ওপর দণ্ডায়মান কোণ—
ক. সূক্ষ্মকোণ খ. সমকোণ
গ. স্থূলকোণ ঘ. পূরক কোণ
সঠিক উত্তর
১. গ ২. খ ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. গ ১৫. খ ১৬. গ ১৭. ঘ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. ক ২২. গ ২৩. গ
মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা