জীববিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৩
১. প্রোফেজ পর্যায়ে—
i. ক্রোমোজোম সরু ও লম্বা হয় ii. নিউক্লিয়াস আকারে বড় হয়
iii. দুটি ক্রোমাটিড উৎপন্ন হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
২. মেটাফেজ ধাপের শেষে বিলুপ্ত হয়—
i. সেন্ট্রোমিয়ার ii. নিউক্লিওলাস
iii. নিউক্লিয়ার মেমব্রেন
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i ও iii
গ. ii ও iii ঘ. i, ii ও iii
৩. নিচের কোন বিভাজনের এক চক্রে নিউক্লিয়াস দুবার বিভাজিত হয়?
ক. অ্যামাইটোসিস খ. মাইটোসিস
গ. মিয়োসিস ঘ. প্লাজমোলাইসিস
৪. মিয়োসিস বিভাজনের অপর নাম কী?
ক. প্রত্যক্ষ বিভাজন খ. সমীকরণিক বিভাজন
গ. দ্বি–বিভাজন ঘ. হ্রাসমূলক বিভাজন
৫. কোন বিভাজনের কারণে প্রজাতির বৈশিষ্ট্য বংশপরম্পরায় টিকে থাকে?
ক. মাইটোসিস খ. মিয়োসিস
গ. অ্যামাইটোসিস ঘ. দ্বি–বিভাজন
৬. জনন মাতৃকোষে কোন বিভাজন ঘটে?
ক. মাইটোসিস খ. অ্যামাইটোসিস
গ. প্লাজমোডিয়াম ঘ. মিয়োসিস
৭. জাইগোট বলতে কী বোঝায়?
ক. ডিপ্লয়েড কোষ খ. হ্যাপ্লয়েড কোষ
গ. জনন কোষ ঘ. কোষ বিভাজন
৮. ফার্ন উদ্ভিদের কোথায় মিয়োসিস ঘটে?
ক. ডিম্বকে খ. ডিম্বাশয়ে
গ. জাইগোটে ঘ. বীজে
৯. জিনগত বৈচিত্র্য সৃষ্টির জন্য দায়ী কোন বিভাজন?
ক. মাইটোসিস খ. সাইটোকাইনেসিস
গ. অ্যামাইটোসিস ঘ. মিয়োসিস
১০. মিয়োসিস প্রক্রিয়ায় কোনটি ঘটে?
ক. জীবজগতের গুণগত বৈশিষ্ট্যের স্থিতিশীলতা
খ. জিনের আদান–প্রদান গ. অঙ্গজ প্রজনন
ঘ. এককোষী জীবের বংশবৃদ্ধি
১১. জনন কোষের সংখ্যা বৃদ্ধি পায় কোন বিভাজনের কারণে?
ক. মিয়োসিস খ. মাইটোসিস
গ. অ্যামাইটোসিস ঘ. ক্যারিওকাইনেসিস
১২. সাইটোকাইনেসিসের আগে কোনটি ঘটে?
ক. প্রোফেজ খ. মেটাফেজ
গ. টেলোফেজ ঘ. ইন্টারফেজ
সঠিক উত্তর
১. গ ২. গ ৩. গ ৪. ঘ ৫. খ ৬. ঘ ৭. ক ৮. গ ৯. ঘ ১০. খ ১১. খ ১২. ঘ
মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা