এসএসসি পরীক্ষা–২০২৬

প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান মিথেন

রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়-১১

১. কয়লার প্রধান উপাদান কী?

ক. কার্বন খ. হাইড্রোকার্বন 

গ. মিথেন ঘ. বিউটেন

২. খনি থেকে সরাসরি প্রাপ্ত পদার্থকে কী বলে?

ক. প্রাকৃতিক গ্যাস খ. অপরিশোধিত তেল 

গ. ডিজেল ঘ. ন্যাপথা

৩. প্রাকৃতিক গ্যাসের প্রধান উপাদান কোনটি?

ক. মিথেন খ. ইথেন 

গ. প্রোপেন ঘ. বিউটেন

৪. বাংলাদেশের প্রাপ্ত প্রাকৃতিক গ্যাসে মিথেনের পরিমাণ কত?

ক. ৪০ শতাংশ খ. ৭৫ শতাংশ

গ. ৯০ শতাংশ ঘ. ৯৯.৯৯ শতাংশ

৫. প্রাকৃতিক গ্যাসে পেন্টেনের পরিমাণ কত?

ক. ৩ শতাংশ খ. ৪ শতাংশ

গ. ৬ শতাংশ ঘ. ৭ শতাংশ

৬. পেট্রোলিয়ামে শতকরা কত ভাগ কেরোসিন থাকে?

ক. ৫ শতাংশ খ. ১০ শতাংশ

গ. ১৩ শতাংশ ঘ. ২০ শতাংশ

৭. অপরিশোধিত তেলকে (১৭১°-২৭০°) ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উত্তপ্ত করলে কোনটি পাওয়া যায়? 

ক. ন্যাপথা খ. ডিজেল 

গ. পেট্রল ঘ. কেরোসিন 

৮. নিচের কোনটি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকার্বন?

ক. সাইক্লোপ্রোপেন খ. সাইক্লোবিউটেন 

গ. সাইক্লোপ্রোপিন ঘ. প্রোপিন

৯. অ্যালকেনের সাধারণ সংকেত কোনটি?

ক.  CnH2n+2 খ.  CnH2n 

গ.  CnH2n-2 ঘ.  CnH2n +1 

১০. ইথিন থেকে ইথেন উৎপাদনে কত মোল H2 প্রয়োজন?

ক. 1 খ. 2 

গ. 3 ঘ. 4

১১. নিচের কোনটির সঙ্গে অ্যালকেন বিক্রিয়া করে?

ক. এসিড খ. ক্ষার 

গ. অক্সিজেন ঘ. ক্ষারক 

১২. অ্যালকিনের ক্ষুদ্রতম সদস্য কোনটি?

ক. মিথিন খ. ইথিন 

গ. ইথাইন ঘ. প্রোপিন 

১৩. ইথানলের শতকরা কত ভাগ জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে?

ক. ৮৫ শতাংশ খ. ৯৬ শতাংশ

গ. ৯৮ শতাংশ ঘ. ৯৯ শতাংশ

১৪. দধিতে কোন অ্যাসিড থাকে?

ক. টারটারিক অ্যাসিড খ. সাইট্রিক অ্যাসিড

গ. অ্যাসিটিক অ্যাসিড ঘ. ল্যাকটিক অ্যাসিড

১৫. নিচের কোনটি অজৈব যৌগ?

ক. পানি খ. কেরোসিন 

গ. মোম ঘ. প্রাকৃতিক গ্যাস

১৬. পানির পাইপ তৈরিতে ব্যবহৃত হয় কোনটি?

ক. পলিথিন খ. পলিপ্রোপিন 

গ. পলিভিনাইল ক্লোরাইড ঘ. নাইলন

১৭. প্লাস্টিক বোতল তৈরিতে নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক. পলিথিন খ. পলিপ্রোপিন 

গ. পিভিসি ঘ. নাইলন

১৮. গ্লুকোজের পলিমার কোনটি?

ক. প্রোটিন খ. রাবার 

গ. নাইলন ঘ. স্টার্চ

১৯. ভিনাইল ক্লোরাইডের সংকেত কোনটি?

ক. CH3-Cl  খ. CCl4 

গ. CH2=CHCl  ঘ. CH2=CH2

২০. অ্যারোমেটিক যৌগের বৈশিষ্ট্য—

  i. সদস্যের সমতলীয় যৌগ ii. একান্তর দ্বি-বন্ধন বিদ্যমান 

  iii. শুধু কার্বন-কার্বন একক বন্ধন বিদ্যমান

নিচের কোনটি সঠিক? 

ক. i ও ii খ. ii ও iii 

গ. i ও ii ঘ. i, ii ও iii

২১. জৈব যৌগসমূহ কোন ধরনের বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে?

ক. আয়নিক খ. সমযোজী 

গ. সন্নিবেশ ঘ. ধাতব 

২২. নিচের কোন গ্যাসের ফলে বিশ্ব ধীরে ধীরে উষ্ণ হয়ে উঠবে?

ক. H2 খ. O2 

গ. CO2 ঘ. O2

২৩. অ্যালকিলের ক্ষুদ্রতম সদস্য কোনটি?

ক. ইথিন খ. মিথেন 

গ. ইথিলিন ঘ. প্রোপিন

২৪. পেট্রোলিয়ামের মূল উপাদান—

i. কার্বন  ii. অক্সিজেন 

iii. হাইড্রোজেন 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii  খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

২৫. হাইড্রোকার্বন আসলে কী?

ক. একটি যৌগ খ. একটি জৈব যৌগ 

গ. একটি অজৈব যৌগ ঘ. একটি মৌল

২৬. প্রাকৃতিক গ্যাসে কী পরিমাণ মিথেন থাকে?

ক. ৭৫ শতাংশ খ. ৮০ শতাংশ

গ. ৯০ শতাংশ ঘ. ৯৫ শতাংশ

২৭. পেট্রোলিয়াম মূলত—

i. বিভিন্ন হাইড্রোকার্বনের মিশ্রণ ii. ২০০০ ফুট নিচে পাওয়া যায় 

iii. সরাসরি ব্যবহার উপযোগী নয় 

নিচের কোনটি সঠিক?

ক. i ও ii খ. i ও iii 

গ. ii ও iii ঘ. i, ii ও iii

সঠিক উত্তর

১. ক ২. খ ৩. ক ৪. ঘ ৫. ক ৬. গ ৭. খ ৮. গ ৯. ক ১০. ক ১১. গ ১২. খ ১৩. খ ১৪. ঘ ১৫. ক ১৬. গ ১৭. খ ১৮. ঘ ১৯. গ ২০. ক ২১. গ ২২. গ ২৩. ক ২৪. খ ২৫. খ ২৬. খ ২৭. ঘ

মো. আবু সুফিয়ান, শিক্ষক
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা