প্রাথমিক বিজ্ঞান: বর্ণনামূলক প্রশ্ন
প্রিয় বৃত্তি পরীক্ষার্থী, শুভেচ্ছা রইল। আজ প্রাথমিক বিজ্ঞানের প্রথম অধ্যায় থেকে বর্ণনামূলক প্রশ্ন দেওয়া হলো।
প্রশ্ন: জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করো।
উত্তর: নিচে জলজ পরিবেশের উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো উল্লেখ করা হলো:
জলজ পরিবেশের উদ্ভিদের বৈশিষ্ট্য:
১. উদ্ভিদের দেহ নরম প্রকৃতির।
২. মূল সংক্ষিপ্ত।
৩. ভেসে থাকার জন্য প্রচুর বায়ুকুঠুরি থাকে।
৪. এদের অধিকাংশের ক্ষেত্রে অঙ্গজ বংশবৃদ্ধি করে।
জলজ পরিবেশের প্রাণীর বৈশিষ্ট্য:
১. দেহের মধ্যভাগ চ্যাপটা।
২. মাথা ও লেজের দিক সরু প্রকৃতির।
৩. পানিতে ভেসে থাকার জন্য দেহে বায়ুথলি বা পটকা থাকে।
৪. ফুলকার মাধ্যমে শ্বাসকার্য চালায়।
প্রশ্ন: স্থলজ উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্যগুলো
কী কী?
উত্তর: স্থলজ পরিবেশে বসবাসকারী উদ্ভিদ ও প্রাণীর বৈশিষ্ট্য উল্লেখ করা হলো—
স্থলজ উদ্ভিদের বৈশিষ্ট্য:
১. স্থলজ উদ্ভিদের কাণ্ড শক্ত ও মোটা হয়।
২. এদের মূল মোটা ও শক্ত প্রকৃতির।
৩. এদের মূল কাণ্ডকে দৃঢ়ভাবে মাটির সঙ্গে আটকে রাখে।
৪. এদের মূল ও কাণ্ড উভয়ই শাখা-প্রশাখাযুক্ত।
স্থলজ প্রাণীর বৈশিষ্ট্য:
১. শ্বাসকার্য চালানোর জন্য শক্তিশালী ফুসফুস থাকে।
২. দ্রুত ও দীর্ঘ পথ চলাচলের জন্য পা অত্যন্ত শক্তিশালী হয়।
৩. শিকার ধরা ও মাংস ছিঁড়ে খাওয়ার জন্য শিকারি প্রাণীদের তীক্ষ্ম ধারালো নখ ও দাঁত থাকে।
৪. কিছু কিছু প্রাণী আত্মরক্ষার জন্য সেই পরিবেশের বর্ণ ধারণ করতে পারে। যেমন গিরগিটি।
রমজান মাহমুদ, সিনিয়র শিক্ষক, গবর্নমেন্ট সায়েন্স হাইস্কুল, ঢাকা