এসএসসি পরীক্ষা: প্রবাসে পাসের হার ৮৮.০৬ শতাংশ

প্রবাসে থেকে এবার এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেয় ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। বিদেশ কেন্দ্রে গড় পাসের হার ৮৮ দশমিক শূন্য ৬ শতাংশ।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, এবার বিদেশের ৯টি কেন্দ্রে এসএসসি পরীক্ষা নেওয়া হয়। পরীক্ষায় অংশ নেয় ৪০২ জন। তাদের মধ্যে ৩৫৪ জন পাস করেছে। ফেল করেছে ৪৮ জন। শতভাগ পাস করেছে দুটি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে। কেউ পাস করেনি একটি প্রতিষ্ঠান থেকে।

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করেছিল। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি পরীক্ষায় ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল পরীক্ষায় ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি (ভোকেশনাল) পরীক্ষায় ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন শিক্ষার্থী ছিল।