প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। গণিতের ২০টি বহুনির্বাচনি প্রশ্ন

প্রাথমিক গণিত: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–১

প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বৃত্তি-২০২৬ প্রস্তুতি পর্বে আজ থাকছে প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর। গণিত শুধু পড়ার বিষয় নয়। গণিতে ভালো করতে হলে নিয়মিত অনুশীলনের কোনো বিকল্প নেই।

১. দুইটি সংখ্যার ভাগফল ১২, একটি সংখ্যা ৪ হলে, অপর সংখ্যাটি কত?  

ক. ৪৬ খ. ৪৭   

গ. ৪৮ ঘ. ৪৯

২. ভাগশেষ সব সময় কার থেকে ছোট হবে?     

ক. ভাজ্য    খ. ভাগফল 

গ. ভাগশেষ ঘ. ভাজক

৩. ভাজ্য ও ভাজক সমান হলে ভাগফল কত?             

ক. ০   খ. ১

গ. ২  ঘ. অনির্ণেয়

৪. নিচের কোনটি সঠিক?      

ক. ভাগশেষ= ভাজক    খ. ভাগশেষ <ভাজক    

গ. ভাগশেষ >ভাজক    ঘ. ভাগশেষ=ভাজ্য 

৫. দুইটি সংখ্যার গুণফল ৬২৭২ এবং একটি সংখ্যা ৬৪ হলে, অপর সংখ্যাটি কত?

ক. ৫৫          খ. ৭০       

গ. ৯৮         ঘ. ১১২

৬. ভাজ্য ৩২৫৭, ভাগফল ২৫ ও ভাগশেষ ৭ হলে ভাজক কত?   

ক. ১২০               খ. ১২৫          

গ. ১৩০           ঘ. ১৪০

৭. ভাজক ৭৫, ভাগফল ৩২ ও ভাগশেষ ৫ হলে, ভাজ্য কত?  

ক. ২১১২   খ. ২২০৪  

গ. ২৩২৫ ঘ. ২৪০৫

৮. ২০৫০০ কে কত দ্বারা ভাগ করলে ভাগফল  ৫০০ হবে?      

ক. ৩৯ খ. ৪১   

গ. ৪৩ ঘ. ৪৫

৯. আফরিনের বয়সের ৪ গুণ ৭২ হলে, আফরিনের বয়স কত?                              

ক. ২৭ খ. ২৪  

গ. ১৮ ঘ. ১৬

১০. ভাগশেষ হলো ভাজকের দুই–তৃতীয়াংশ। ভাজক ৮৭ হলে, ভাগশেষ কত?    

ক. ২৬ খ. ২৯ 

গ. ৫২ ঘ. ৫৮

১১. ভাজক ১০, ভাগফল ১২ ও ভাগশেষ ৩ হলে, ভাজ্য কত?                              

ক. ১২২ খ. ১২৩  

গ. ১২৪ ঘ. ১২৫

১২. ৭১২৫৫ কে তিন অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা ভাগ করলে ভাগশেষ কত হবে?                              

ক. ৬৫ খ. ৫৫   

গ. ৫ ঘ. ০

১৩. একটি ঝুড়িতে ৩১৫টি আম আছে। ৪২৫২৫টি আমের জন্য এরূপ কতটি ঝুড়ি লাগবে?                             

ক. ১২৫ খ. ১৩৫   

গ. ১৪০ ঘ. ১৫০

১৪. ৩৪৫টি লিচু ২৬ জনের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়ার পরে কতটি লিচু অবশিষ্ট থাকবে?                             

ক. ৫ খ. ৬   

গ. ৭ ঘ. ৮

১৫. দুই অঙ্কের কোন সংখ্যা দ্বারা ২৫০কে গুণ করলে গুণফল ২৪৭৫০ হবে?                             

ক. ৯৯ খ. ৯৮  

গ. ৯৪ ঘ. ৮৯

১৬. ভাজ্য ভাজকের ২০ গুণ। ভাজক ৯ হলে, ভাজ্য কত? 

ক. ১৬০ খ. ১৭০  

গ. ১৮০ ঘ. ১৯০

১৭. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজক ও ভাগফলের গুণফলকে কী বলে?                             

ক. ভাগশেষ   খ. গুণক

গ. ভাজক ঘ. ভাজ্য

১৮. নিঃশেষে বিভাজ্যের ক্ষেত্রে, ভাজ্য= কী?                             

ক. ভাজক × ভাগফল    খ. ভাজক  ভাগফল    

গ. ভাজক + ভাগফল    ঘ. ভাজক - ভাগফল    

১৯. ভাজ্য শূন্য হলে ভাগফল কত হবে?                             

ক. ০   খ. ১

গ. ২  ঘ. অনির্ণেয়

২০. ভাজক ভাগশেষের দ্বিগুণ এবং ভাজ্য ভাজকের ৩ গুণ, ভাজ্য ১২ হলে ভাগশেষ কত?                             

ক. ২   খ. ৩ 

গ. ৪  ঘ. ০

সঠিক উত্তর

১. গ ২. ঘ ৩. খ ৪. খ ৫. গ ৬. গ ৭. ঘ ৮. খ ৯. গ ১০. ঘ ১১. খ ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ক ১৬. গ ১৭. ঘ ১৮. ক ১৯. ক ২০. ক


মো. ফারুক হোসেন, সিনিয়র শিক্ষক
বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়, মতিঝিল, ঢাকা