বাংলা ২য় পত্র: বহুনির্বাচনি প্রশ্ন
পরিচ্ছেদ-৯
১. শব্দের মূল অংশকে কী বলে?
ক. শব্দমূল খ. বলক
গ. নির্দেশক ঘ. প্রত্যয়
২. শব্দমূলের অপর নাম কী?
ক. উপসর্গ খ. পদাণু
গ. প্রকৃতি ঘ. বাক্যাংশ
৩. প্রকৃতি কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
৪. ক্রিয়াপ্রকৃতির অপর নাম কী?
ক. নির্দেশক খ. বলক
গ. ধাতু ঘ. বলক
৫. শব্দ গঠনে উপসর্গ কোথায় যুক্ত হয়?
ক. শেষে খ. প্রথমে
গ. মধ্যে ঘ. যেকোনো স্থানে
৬. শব্দ গঠনে প্রত্যয় কোথায় যুক্ত হয়?
ক. শেষে খ. প্রথমে
গ. মধ্যে ঘ. যেকোনো স্থানে
৭. উপসর্গ ও পদ দ্বারা গঠিত শব্দকে কোন শব্দ বলে?
ক. মৌলিক শব্দ খ. সাধিত শব্দ
গ. কৃদন্ত শব্দ ঘ. বিদেশি শব্দ
৮. শব্দ যখন বাক্যে ব্যবহৃত হয়, তখন তাকে কী বলে?
ক. পদ খ. পদাণু
গ. প্রকৃতি ঘ. বাক্যাংশ
৯. পদে পরিণত হওয়ার সময়ে শব্দের সঙ্গে যেসব শব্দাংশ যুক্ত হয়, সেগুলোকে কী বলে?
ক. উপসর্গ খ. প্রত্যয়
গ. সমাস ঘ. লগ্নক
১০. পদের লগ্নক কত ধরনের?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
১১. ক্রিয়ার কাল ও কারক বোঝাতে কোন শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়?
ক. বিভক্তি খ. নির্দেশক
গ. বচন ঘ. বলক
১২. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদকে নির্দিষ্ট করে, সেগুলোকে কী বলে?
ক. বিভক্তি খ. নির্দেশক
গ. বচন ঘ. বলক
১৩. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে পদের সংখ্যা বোঝায়, সেগুলোকে কী বলে?
ক. বিভক্তি খ. নির্দেশক
গ. বচন ঘ. বলক
১৪. যেসব শব্দাংশ পদের সঙ্গে যুক্ত হয়ে বক্তব্য জোরালো করে, তাকে কী বলে?
ক. প্রত্যয় খ. বিভক্তি
গ. বলক ঘ. উপসর্গ
১৫. কোনটি শব্দের শেষে যুক্ত হয় না?
ক. প্রত্যয় খ. বিভক্তি
গ. বলক ঘ. উপসর্গ
১৬. কোনটি সাধিত শব্দ?
ক. গাছ খ. পরিচালক
গ. মাছ ঘ. চাঁদ
১৭. কোনটি মৌলিক শব্দ?
ক. গাছ খ. পরিচালক
গ. মাছ ঘ. চাঁদ
১৮. বিভক্তিযুক্ত শব্দ মাত্রকেই কী বলা হয়?
ক. বাক্য খ. সমাস
গ. পদ ঘ. সন্ধি
১৯. সমাসের মাধ্যমে একাধিক শব্দ পরিণত হয়–
ক. এক পদে খ. এক বাক্যে
গ. এক শব্দে ঘ. এক অক্ষরে
২০. পরিচালক শব্দটির কোন অংশটি উপসর্গ?
ক. প খ. পরি
গ. পরিচা ঘ. পরিচাল
২১. ‘সাংবাদিক’ শব্দটি কোন রীতিতে গঠিত?
ক. উপসর্গ খ. সমাস
গ. সন্ধি ঘ. প্রত্যয়
২২. কোনটি নির্দেশক?
ক. রা খ. টুকু
গ. পরি ঘ. ই
২৩. কোনটি লগ্নক নয়?
ক. প্রত্যয় খ. বল
গ. নির্দেশক ঘ. বলক
২৪. ‘ছেলেরা ক্রিকেট খেলে।’ বাক্যটিতে সলগ্নক পদ কোনটি?
ক. ছেলেরা খ. ক্রিকেট
গ. খেলে ঘ. কোনোটিই নয়
২৫. ‘ছেলেরা ক্রিকেট খেলে।’ বাক্যটিতে অলগ্নক পদ কোনটি?
ক. ছেলেরা খ. ক্রিকেট
গ. খেলে ঘ. কোনোটিই নয়
২৬. ‘তুমি এখনও বসে আছ!’—এ বাক্যে বলক ব্যবহৃত হয়েছে কোন পদে?
ক. তুমি খ. এখনও
গ. আছ ঘ. বসে
২৭. প্রতিটি জনগোষ্ঠীর শব্দভান্ডার কোথায় সংকলিত থাকে?
ক. ব্যাকরণে খ. সাহিত্যে
গ. লোকমুখে ঘ. অভিধানে
২৮. গঠনগতভাবে পদ কত প্রকার?
ক. দুই খ. তিন
গ. চার ঘ. পাঁচ
২৯. ‘নৌকার ছইয়ে নীল মাছরাঙাটি বসে আছে’ বাক্যে অলগ্নক পদ কোনটি?
ক. নৌকার খ. বচন
গ. নীল ঘ. মাছরাঙাটি
৩০. পদ ব্যাকরণের কোন দুটি অংশের আলোচ্য বিষয়?
ক. ধ্বনিতত্ত্বের ও রূপতত্ত্বের খ. রূপতত্ত্বের ও বাক্যতত্ত্বের
গ. বাক্যতত্ত্ব ও অর্থতত্ত্বের ঘ. অর্থতত্ত্ব ও ধ্বনিতত্ত্বের
সঠিক উত্তর
১. ক ২. গ ৩. খ ৪. গ ৫. খ ৬. ক ৭. খ ৮. ক ৯. ঘ ১০.গ ১১. ক ১২. খ ১৩. খ ১৪. গ ১৫. ঘ ১৬. খ ১৭. ঘ ১৮. গ ১৯. গ ২০. খ ২১. ঘ ২২. খ ২৩. ক ২৪. গ ২৫. খ ২৬. খ ২৭. গ ২৮. ক ২৯. গ ৩০. খ
জাহেদ হোসেন, সিনিয়র শিক্ষক
বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা