প্রাথমিক বৃত্তি পরীক্ষা ২০২৬। প্রাথমিক বিজ্ঞান অধ্যায় ৪: বয়ঃসন্ধিকালের পরিবর্তনগুলো স্বাভাবিক প্রক্রিয়া

প্রাথমিক বিজ্ঞান: বহুনির্বাচনি প্রশ্ন

অধ্যায়–৪

১. বয়ঃসন্ধিকাল মূলত কোন অবস্থা থেকে কোন অবস্থায় পৌঁছানোর ধাপ?
ক. শিশু থেকে কিশোর খ. যুবক থেকে বৃদ্ধ
গ. জন্ম থেকে শিশু ঘ. কিশোর থেকে যুবক

২. শৈশব থেকে কৈশোরে পদার্পণের পর্যায়কে কী বলে?
ক. বার্ধক্য খ. বাল্যকাল
গ. বয়ঃসন্ধিকাল ঘ. মধ্য বয়স

৩. বয়ঃসন্ধিকালে মানুষের মধ্যে কোন ধরনের পরিবর্তন ঘটে?
ক. শুধু শারীরিক খ. শুধু মানসিক
গ. শারীরিক ও মানসিক ঘ. কোনো পরিবর্তন হয় না

৪. মেয়েদের বয়ঃসন্ধিকাল সাধারণত কত বছর বয়সে শুরু হয়?
ক. ৫-৮ বছর খ. ৮-১৩ বছর
গ. ১৫-২০ বছর ঘ. ১০-১৮ বছর

৫. ছেলেদের বয়ঃসন্ধিকাল সাধারণত কোন সময়ে হয়?
ক. ৫-১০ বছর খ. ৭-১২ বছর
গ. ৯-১৫ বছর ঘ. ১২-১৮ বছর

৬. বয়ঃসন্ধিকালে ছেলেমেয়েদের শরীরে কী ধরনের দ্রুত পরিবর্তন দেখা যায়?
ক. ওজন কমে যাওয়া খ. উচ্চতা ও ওজন বৃদ্ধি
গ. শ্রবণশক্তি কমে যাওয়া ঘ. স্মৃতিশক্তি হ্রাস

৭. বয়ঃসন্ধিকালে কিশোর–কিশোরীদের মধ্যে কোন মানসিক অবস্থা দেখা দিতে পারে?
ক. অধিক ধৈর্য খ. অস্থিরতা ও আবেগপ্রবণতা
গ. স্থবিরতা ঘ. উদাসীনতা

৮. বয়ঃসন্ধিকালে ছেলেরা কোন ধরনের বৈশিষ্ট্য পেতে শুরু করে?
ক. মেয়েলি বৈশিষ্ট্য খ. পুরুষালি বৈশিষ্ট্য
গ. শিশুসুলভ বৈশিষ্ট্য ঘ. বার্ধক্যের বৈশিষ্ট্য

৯. বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো কেমন প্রক্রিয়া?
ক. অস্বাভাবিক খ. কৃত্রিম
গ. স্বাভাবিক ঘ. রোগব্যাধি

১০. বয়ঃসন্ধিকালীন সমস্যা সমাধানের জন্য কার সঙ্গে খোলামেলা আলোচনা করা উচিত?
ক. অপরিচিত ব্যক্তি খ. ছোট ভাই–বোন
গ. পরিবারের বিশ্বস্ত সদস্য ঘ. প্রতিবেশী

১১. বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলো কি সবার একই সময়ে হয়?
ক. হ্যাঁ, সবার একই খ. না, ভিন্ন ভিন্ন হতে পারে
গ. ১০ বছর বয়সেই সবার হয় ঘ. শুধু ছেলেদের একই সময়ে হয়

১২. জন্মের পর আমরা খাবারের জন্য কার ওপর নির্ভরশীল ছিলাম?
ক. বন্ধুর ওপর খ. প্রতিবেশীর ওপর
গ. মা–বাবার ওপর ঘ. শিক্ষকের ওপর

১৩. জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ কোনটি?
ক. শৈশব খ. বার্ধক্য
গ. বয়ঃসন্ধিকাল ঘ. জন্মলগ্ন

১৪. বয়ঃসন্ধিকালে কিশোর–কিশোরীরা কী করতে চায়?
ক. অন্যের ওপর নির্ভর খ. নিজেদের সিদ্ধান্ত নিজে নিতে
গ. পড়ালেখা বন্ধ করতে ঘ. সব সময় ঘুমাতে

১৫. ছেলেদের মুখে কোনটির উপস্থিতি পুরুষালি বৈশিষ্ট্য প্রকাশ করে?
ক. লম্বা চুল খ. দাড়ি–গোঁফ
গ. বড় কান ঘ. উজ্জ্বল চোখ

১৬. মেয়েদের ক্ষেত্রে শারীরিক পরিবর্তন কোনটি?
ক. কাঁধ চওড়া হওয়া খ. গলার স্বর মোটা হওয়া
গ. শরীর কিছুটা ভারী হওয়া ঘ. গোঁফ গজানো

১৭. বয়ঃসন্ধিকালে কোন আবেগটি কাজ করতে পারে?
ক. লজ্জা ও কৌতূহল খ. চরম ঘৃণা
গ. অসীম ক্ষমতা ঘ. উদাসীনতা

১৮. বয়ঃসন্ধিকালীন রক্তক্ষরণ হলে কী করা উচিত নয়?
ক. পরিচ্ছন্ন থাকা খ. ভয় বা বিব্রত হওয়া
গ. পুষ্টিকর খাবার খাওয়া ঘ. বিশ্রাম নেওয়া

১৯. নিচের কোনটি বয়ঃসন্ধিকালের শারীরিক পরিবর্তন নয়?
ক. উচ্চতা বৃদ্ধি খ. ওজন বৃদ্ধি
গ. দাড়ি গজানো ঘ. শৈশবের কাপড় ঠিক থাকা

২০. কার অভিজ্ঞতা আমাদের বয়ঃসন্ধিকালের মতো ছিল?
ক. শুধু বন্ধুদের খ. মা–বাবা ও বড়দের
গ. ছোট শিশুদের ঘ. কারও নয়

২১. বয়ঃসন্ধিকালে মনে কিসের ভাব প্রকাশ করার ক্ষমতা তৈরি হয়?
ক. ঘৃণা খ. ভয়
গ. মনের ভাব ঘ. অহংকার

সঠিক উত্তর

১. ক ২. গ ৩. গ ৪. খ ৫. গ ৬. খ ৭. খ ৮. খ ৯. গ ১০. গ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. খ ১৫. খ ১৬. গ ১৭. ক ১৮. খ ১৯. ঘ ২০. খ ২১. গ

মোহাম্মদ আক্তার উজ জামান, প্রভাষক
সরকারি রূপনগর মডেল স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা