রসায়ন: বহুনির্বাচনি প্রশ্ন
অধ্যায়–৫
১. নাইট্রোজেনের যোজ্যতা ইলেকট্রন কয়টি?
ক. ২ খ. ৩
গ. ৪ ঘ. ৫
২. কিছু কিছু মৌলের একাধিক যোজনী থাকে, তাকে কী বলে?
ক. সহযোজনী খ. উভযোজনী
গ. পরিবর্তনশীল যোজনী
ঘ. মিশ্র যোজনী
৩. বোরন নাইট্রাইডের সংকেত কোনটি?
ক. BN খ. BN2
গ. B2N ঘ. B2N2
৪. প্রোপেনের সংকেত কোনটি?
ক. C3H8 খ. C3H5
গ. C5H8 ঘ. C3H3
৫. আয়নিক যৌগের উদাহরণ কোনটি?
ক. MgO খ. Fe
গ. Zn ঘ. O2
৬. কোনটি ন্যাপথলিনের সংকেত?
ক. C10H8 খ. C5H8
গ. C10H5 ঘ. C5H5
৭. নিচের কোনটি খাদ্য লবণ?
ক. C5H8 খ. NaCl
গ. HCl ঘ. NaC
৮. তুঁতের সংকেত কোনটি?
ক. CuSu4 খ. CuSu4.Cl
গ. CuSu4.5H2O ঘ. C6H12O6
৯. নিচের কোনটি গ্লুকোজ?
ক. C6H2O6 খ. C6H12O6
গ. C6Z12O6 ঘ. C6H12N6
১০. কোন যৌগটি জলীয় দ্রবণে বিদ্যুৎ পরিবহন করে না?
ক. NaCl খ. CaCl2
গ. HCl ঘ. C6H12O6
১১. ক্যালসিয়াম অক্সাইড (CaO) কী ধরনের যৌগ?
ক. সমযোজী খ. আয়নিক
গ. ধাতব ঘ. পোলার
১২. দুটি সমযোজী অণু খুব নিকটবর্তী হলে একধরনের দুর্বল আকর্ষণ বল কাজ করে, তাকে কী বলে?
ক. ইলেকট্রন আসক্তি খ. তড়িৎ ঋণাত্মকতা
গ. রাসায়নিক বন্ধন ঘ. ভ্যানডারওয়ালস বল
১৩. CO এ C এর সুপ্ত যোজনী কত?
ক. 2 খ. 3
গ. 4 ঘ. 6
১৪. কোন মৌলটি বিদ্যুৎ পরিবহন করে না?
ক. গন্ধক খ. তামা
গ. রূপা ঘ. গ্রাফাইট
১৫. কোনটি অপোলার?
ক. H2O খ. HI
গ. C2H5OH ঘ. CH4
সঠিক উত্তর
১. ঘ ২. গ ৩. ক ৪. ক ৫. ক ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. ঘ ১১. খ ১২. ঘ ১৩. ক ১৪. ক ১৫. ঘ
চিন্ময় কুমার দাস, শিক্ষক
খুলনা জিলা স্কুল, খুলনা